• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

হয়রানিমূলক মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর ২০২৪, ২০:৩২
অ+
অ-
হয়রানিমূলক মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যারা হয়রানিমূলক মামলা দায়ের করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাম্প্রতিক সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা নিরীহ লোকের বিরুদ্ধে মামলা করছে, টাকা হাতিয়ে নেওয়ার জন্য মামলার ভয়ভীতি দেখাচ্ছে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত অ্যাকশন নেওয়া হবে।

বিজ্ঞাপন

শনিবার (১৯ অক্টোবর) রাজশাহী বিজিবি সেক্টর সদর দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

পুলিশ পুরোদমে কাজ করতে পারছে না বলে জনগণের মধ্যে গুঞ্জন রয়েছে– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর পুলিশের যে অবস্থা হয়েছে, সে অবস্থা থেকে অনেকটা উত্তরণ ও উন্নতি ঘটেছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশের মধ্যে একটা ট্রমা কাজ করেছে। আমার কাছে এমন কিছু নেই যে দু’চারদিনের মধ্যে এটা ঠিক করে দেব। তবে আস্তে আস্তে পরিস্থিতির উন্নতি হচ্ছে। আমাদের আরও কিছুদিন সময় দিতে হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

পুলিশের যেসব সদস্য এখনো যোগদান করেনি তারা সন্ত্রাসী
পাহাড়ে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিজিবি, পুলিশ ও আনসারে বড় নিয়োগ আসছে

কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু কৃষি যান্ত্রিকীকরণের ক্ষেত্রে না, সারের বিষয়েও বিরাট দুর্নীতি হয়েছে। এটার ক্ষেত্রে আমরা তদন্ত করছি। যারা দোষী তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এ বিষয়ে দু’একজনকে ইতোমধ্যে কাস্টাডিতে নেওয়া হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সম্পর্কে সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমাদের কাছে তাদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে আপনাদের কাছে এ ধরনের তথ্য থাকলে তথ্য দিয়ে সহায়তা করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের পুরস্কৃত করা হবে। তিনি অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য খুঁজে বের করার অনুরোধ করেন।

বিজ্ঞাপন

উপদেষ্টা এসময় জানান, ৫ থেকে ৭ আগস্ট কোনো সরকার ছিল না। সেসময় বেশিরভাগ অপরাধী দেশ ছেড়ে পালিয়ে গেছে।

শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরিপ্রেক্ষিতে তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পররাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে মিডিয়ায় বিস্তারিত বলেছেন। ভারতের সঙ্গে এ সংক্রান্ত আমাদের চুক্তি রয়েছে। এ চুক্তিকে আমরা অবশ্যই অনুসরণ করব।

এসময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান, রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএম/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাহাঙ্গীর আলম চৌধুরীবিজিবি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজিবিতে আযান ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

বিজিবিতে আযান ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

সোনামসজিদে ৫৩ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

সোনামসজিদে ৫৩ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

দুই আসনের ভোট : আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বুধবার

দুই আসনের ভোট : আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বুধবার

নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলায় ২ বিজিবি সদস্য আহত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলায় ২ বিজিবি সদস্য আহত