• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

পড়ে আছে দেড় কোটির বেশি স্মার্টকার্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২০ অক্টোবর ২০২৪, ১৪:১১
অ+
অ-
পড়ে আছে দেড় কোটির বেশি স্মার্টকার্ড

সারা দেশের উপজেলা/থানা, জেলা অফিসে দেড় কোটির বেশি স্মার্টকার্ড পড়ে আছে। অর্থাৎ ছাপানোর পর মাঠপর্যায়ে পাঠানোর পরও বিতরণ হয়নি এসব উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। বর্তমানে সারা দেশে ছাপানো স্মার্টকার্ডের সংখ্যা এক কোটি ৫০ লাখ ২৯ হাজার ৮৩৬টি।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

ইসি জানায়, এ পর্যন্ত স্মার্টকার্ড ছাপানো হয়েছে ৮ কোটি ১৪ লাখ ৩৬ হাজার ৯৫টি। বিতরণ হয়েছে ৬ কোটি ৬৪ লাখ ৬ হাজার ২৫৯টি। মোট অবিতরণকৃত কার্ডের সংখ্যা এক কোটি ৫০ লাখ ২৯ হাজার ৮৩৬টি।

আরও পড়ুন

ফেসবুকে এনআইডি সংশোধনের বিজ্ঞাপন, আইনি পদক্ষেপ নেবে ইসি
আঙুলের ছাপ যাচাইয়ের প্রয়োজন নেই নতুন ভোটারদের
সিলেটে অনিষ্পন্ন পড়ে রয়েছে এনআইডির চার লাখ আবেদন

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন ১০টি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে মাঠপর্যায়ে কার্ড বিতরণ করে থাকে। এর মধ্যে বরিশাল অঞ্চলে ৮ লাখ ৪৮ হাজার ২৪৪টি, চট্টগ্রাম অঞ্চলে ১২ লাখ ৫৯ হাজার ৬২০টি, কুমিল্লা অঞ্চলে ১৯ লাখ ৪৭ হাজার ৭৩৫টি, ঢাকা অঞ্চলে ৩৭ লাখ ৭৩ হাজার ১৬৫টি, ফরিদপুর অঞ্চলে ৬ লাখ ৭৩ হাজার ৪১টি, খুলনা অঞ্চলে ১৪ লাখ ৪৯ হাজার ৬৭০টি, ময়মনসিংহ অঞ্চলে ১৭ লাখ ৮ হাজার ৬৯১টি, রাজশাহী অঞ্চলে ১১ লাখ ৫০ হাজার ৬০০টি, রংপুর অঞ্চলে ১৩ লাখ ৮৯ হাজার ৫৯৩টি এবং সিলেট অঞ্চলে ৮ লাখ ৩৯ হাজার ৪৭৭টি স্মার্টকার্ড বিতরণ হয়নি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, অবিতরণকৃত স্মার্টকার্ড দ্রুত বিতরণের জন্য সিদ্ধান্ত হয়েছে।

সম্প্রতি ইসি সচিব শফিউল আজিমও এক নির্দেশনায় মাঠ কর্মকর্তাদের স্মার্টকার্ড বিতরণের জন্য নির্দেশনা দিয়েছেন।

বিজ্ঞাপন

এসআর/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

এনআইডিনির্বাচন কমিশননির্বাচন

ফলো করুন

MessengerWhatsApp

বিজ্ঞাপন

আরও পড়ুন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

Google News
নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি