বিজ্ঞাপন

ডিএনসিসি প্রশাসকের সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

ডিএনসিসি প্রশাসকের সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. মাহমুদুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেইভ।  

রোববার (২০ অক্টোবর) রাজধানীর গুলশান নগর ভবনে ডিএনসিসির প্রশাসকের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, বায়ুদূষণ রোধ, ডেঙ্গু নিয়ন্ত্রণ, ব্লু নেটওয়ার্ক স্থাপন ও খালের উন্নয়নে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া ঢাকা শহরের যানজট নিরসন ও যোগাযোগ সহায়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে। 

বৈঠকে উপস্থিত ছিলেন, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন মেগান বোলডেন, কমার্শিয়াল কাউন্সেলর জন ফে, ম্যানেজমেন্ট কাউন্সেলর ত্রিশিতা মাওলা, ইকোনমিক অফিসার জেমস্ গার্ডিনার, ডিএনসিসি'র সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান,  তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক সার্কেল) আবুল হাসনাত মো. আশরাফুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহাবুব আলম প্রমুখ।

এএসএস/এমএসএ