• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ, ঘনীভূত হওয়ার সম্ভাবনা 

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২০ অক্টোবর ২০২৪, ২০:৪০
অ+
অ-
বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ, ঘনীভূত হওয়ার সম্ভাবনা 

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যা আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২০ অক্টোবর) রাতে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক ঢাকা পোস্টকে এসব তথ্য জানিয়েছেন।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপ তৈরির বিষয়টি স্পষ্ট হয়েছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে এটি ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি বৃষ্টি, ঝড়ো হাওয়া বা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিচ্ছে।

তিনি বলেন, তবে এটি (লঘুচাপ) কোনদিকে অগ্রসর হবে সেটি স্পষ্ট নয়। যদি শক্তিশালী হয় তবে আগামী ২৩ অক্টোবর থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

তাপমাত্রা দিনে বাড়বে, রাতে কমবে
রাতের মধ্যে যেসব অঞ্চলে ঝড় বয়ে যেতে পারে

আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে সারাদেশে দিনের তাপমাত্রা বাড়ার ও রাতের তাপমাত্রা কমার ইঙ্গিত দেওয়া হয়েছে। এতে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও জানানো হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া এই সময়ের মধ্যে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞাপন

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়। ওইদিন রাজশাহী খুলনা ও বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম বিভাগের ফেনীতে। যার পরিমাণ ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ও সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের তেতুলিয়ায়। যার পরিমাণ যথাযথ ২১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং ২৮ মিলিমিটার।

আরএইচটি/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আবহাওয়ার খবরআগামীকালের আবহাওয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

১৬ থেকে ২০ মার্চসারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, হতে পারে বৃষ্টি

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, হতে পারে বৃষ্টি

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

সিলেট ও ময়মনসিংহে বৃষ্টির আভাস, বাড়বে শিলাবৃষ্টির ঝুঁকি

সিলেট ও ময়মনসিংহে বৃষ্টির আভাস, বাড়বে শিলাবৃষ্টির ঝুঁকি