• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ওআইসির বাংলাদেশ স্থায়ী মিশনের প্রথম রাষ্ট্রদূত হচ্ছেন জাবেদ

মো. নজরুল ইসলাম
মো. নজরুল ইসলাম
২০ অক্টোবর ২০২৪, ২৩:৩৪
অ+
অ-
ওআইসির বাংলাদেশ স্থায়ী মিশনের প্রথম রাষ্ট্রদূত হচ্ছেন জাবেদ

সৌদি আরবের জেদ্দায় ইসলামি সহযোগী সংস্থার (ওআইসি) বাংলাদেশ স্থায়ী মিশন চালু করতে যাচ্ছে সরকার। সেই লক্ষ্যে ওআইসির স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনীতিক এমজেএইচ জাবেদকে নিয়োগ দেওয়া হচ্ছে। তিনি ওআইসির বাংলাদেশের স্থায়ী মিশনের প্রথম রাষ্ট্রদূত হবেন।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র ঢাকা পোস্টেকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, শিগগিরই ওআইসির বাংলাদেশের স্থায়ী মিশন চালু করতে চায় সরকার। বর্তমানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের কনস্যুল জেনারেল এমজেএইচ জাবেদকে ওআইসির স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি রাষ্ট্রদূত হিসেবে এই কূটনীতিকের প্রথম অ্যাসাইনমেন্ট হবে।

রোববার (২০ অক্টোবর) এমজেএইচ জাবেদকে ওআইসির স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত করার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি অফিস আদেশ ইস্যু করেছে। এরই মধ্যে অফিস আদেশ জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটেও পাঠানো হয়েছে।

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের এক কর্মকর্তা জানান, আশা করছি খুব দ্রুতই ওআইসির বাংলাদেশের স্থায়ী মিশন চালু হবে। রাষ্ট্রদূত বা স্থায়ী প্রতিনিধি নিয়োগের পর মিশনের অন্যান্য কর্মকর্তা নিয়োগ দেওয়া শুরু হবে।

বিজ্ঞাপন

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ২১তম ব্যাচের কর্মকর্তা জাবেদ ২০২১ সালের ২৩ অক্টোবর থেকে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের কনস্যুল জেনারেলের দায়িত্ব পালন করছেন। পেশাদার এই কূটনীতিক ওয়াশিংটন ডিসির বাংলাদেশ মিশন এবং বাংলাদেশ হাইকমিশন দিল্লিতে প্রথম সচিব (রাজনৈতিক এবং কাউন্সেলর, রাজনৈতিক) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কূটনীতিক জাবেদ ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ছিলেন। তিনি নেপালে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থায় (সার্ক) কাজ করেছেন। এছাড়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ে অর্থনৈতিক অ্যাফেয়ার্স, আন্তর্জাতিক সংস্থা, আমেরিকা এবং দক্ষিণ এশিয়া অনুবিভাগে বিভিন্ন পদে কাজ করেছেন এই কূটনীতিক।

প্রসঙ্গত, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ওআইসির স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে সৌদি আরবে বাংলাদেশের দুটি মিশন আছে। ওআইসিতে বাংলাদেশের স্থায়ী মিশন চালু হলে এই সংখ্যা দাঁড়াবে তিনে।

বিজ্ঞাপন

এনআই/এফআরএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফ্রান্স থেকে এয়ারবাস না কেনার প্রভাব কি হতে পারে জানালেন রাষ্ট্রদূত

ফ্রান্স থেকে এয়ারবাস না কেনার প্রভাব কি হতে পারে জানালেন রাষ্ট্রদূত

সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল

সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল

আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ

ঈদযাত্রাআব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা