• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

সচিবালয়ে আতঙ্ক : বের হওয়ার অপেক্ষায় কর্মকর্তা-কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৩ অক্টোবর ২০২৪, ১৬:৪৫
অ+
অ-
সচিবালয়ে আতঙ্ক : বের হওয়ার অপেক্ষায় কর্মকর্তা-কর্মচারীরা

সম্প্রতি প্রকাশ হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বাতিল ও পুনরায় মূল্যায়নের দাবিতে সচিবালয়ে শতাধিক শিক্ষার্থী ঢুকে পড়ার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফলে নিরাপত্তাহীনতায় অনেক কর্মকর্তা-কর্মচারী নির্ধারিত সময়ের আগেই সচিবালয় থেকে বের হওয়ার অপেক্ষা করছেন।

বিজ্ঞাপন

বুধবার (২৩ অক্টোবর) সচিবালয়ে সরেজমিন ঘুরে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে৷

সরেজমিনে দেখা যায়, ভয়-আতঙ্কে অনেক কর্মকর্তা-কর্মচারী সচিবালয় থেকে বের হওয়ার চেষ্টা করছেন। তবে সবগুলো গেইট বন্ধ থাকায় কেউ বের হতে পারছেন না। এতে কর্মকর্তা-কর্মচারীরা আরও আতঙ্ক হয়ে পড়ছেন।

নিলুফার ইয়াসমিন নামে এক নারী বলেন, কখন বের হতে পারব জানি না। হঠাৎ দেখি জোরে আওয়াজ। পরে দেখি এদিক সেদিক ছুটছে সবাই। আমিও বের হতে চাচ্ছি। কিন্তু সবগুলো গেইট বন্ধ। এভাবে তো সচিবালয় চলতে পারে না। সচিবালয় কী দাবি আদায়ের কারখানা!

বিজ্ঞাপন

আরও পড়ুন

সচিবালয়ে ঢুকে পড়া অর্ধশতাধিক শিক্ষার্থী আটক
ফের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন ৭ কলেজ শিক্ষার্থীরা
রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি : শফিকুল আলম

এর আগে চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশ এবং ত্রুটি সংশোধনের দাবিতে সচিবালয়ে প্রবেশ করে শতাধিক শিক্ষার্থী। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে এসব শিক্ষার্থী জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। এরপর বেলা ২টা ৫০ মিনিটে পুলিশের বাধা উপেক্ষা করে সচিবালয়ে প্রবেশ করেন তারা।

পরে সেখানে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে তাদের সরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা সরে না যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দেন। এ সময় তাদের লাঠিপেটাও করা হয়। 

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, পুলিশ এবং সেনাবাহিনী সদস্যদের তাড়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে যান শিক্ষার্থীরা। এর মধ্যে সচিবালয়ের ভেতরে আটকা পড়েন বেশকিছু শিক্ষার্থী। তাদেরকে আটক করে পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয়েছে। 

এমএম/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সচিবালয়বিক্ষোভঢাকা সিটিশিক্ষা মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

ভিজিএফ’র কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

ভিজিএফ’র কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

বেরোবিতে ছুটির দিনে অর্ধশত গাছ কর্তন, তোপের মুখে স্থগিত

বেরোবিতে ছুটির দিনে অর্ধশত গাছ কর্তন, তোপের মুখে স্থগিত