• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

সাভারে অবৈধ ভিওআইপির সরঞ্জামসহ একজনকে আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৪ অক্টোবর ২০২৪, ১৭:৩০
অ+
অ-
সাভারে অবৈধ ভিওআইপির সরঞ্জামসহ একজনকে আটক

সাভারে অবৈধ ভিওআইপির তৎপরতা প্রতিরোধে অভিযান চালিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এসময় বিপুল পরিমাণ  অবৈধ বেতার সরঞ্জাম জব্দ করা হয়েছে। এছাড়া এসবের সঙ্গে জড়িত থাকার অপরাধে একজনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে বিটিআরসির জনসংযোগ বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়েছে। 

সংশ্লিষ্টরা জানান, বিটিআরসির এনফোর্সমেন্ট এন্ড ইন্সপেকশন ডিরেক্টরেটের একটি পরিদর্শকদল র‌্যাবের সহায়তায় গতকাল (২৩ অক্টোবর) ঢাকা জেলার সাভার পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় অবৈধ ও অনুমোদনবিহীন ভিওআইপি ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন

ঘূর্ণিঝড় দানা : ১৪ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা
পটুয়াখালী উপকূলে বৃষ্টি-দমকা হাওয়া, উত্তাল সাগর

বিজ্ঞাপন

জানানো হয়েছে, অভিযানে মোট ৯টি ২৫৬ পোর্টের অবৈধ সিমবক্স, ১টি সিপিউ, ১টি মনিটর, ৯টি  টিপি লিংক রাউটার, ৩টি মাইক্রোটিক রাউটার, ৪টি স্মার্ট সুইচ, ১টি টিপি-লিংক ডেস্কটপ সুইচ, ১টি মডেম, ১টি মাউস, ৪টি মোবাইল ফোন ও বিভিন্ন মোবাইল অপারেটরের ৪৪০টি সিম জব্দ করা হয়েছে। একইসঙ্গে এই অবৈধ ও অনুমোদনবিহীন ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত ১ জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর বিধান অনুযায়ী সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়েছে।

বিটিআরসির পক্ষ থেকে আরও বলা হয়েছে, অবৈধ ও অনুমোদনবিহীন ভিওআইপি ব্যবসা পরিচালনা, ভিওআইপি সরঞ্জামাদি বিক্রয় ও বিপণন বন্ধে বিটিআরসি হতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। সেজন্য অবৈধ ও অনুমোদনবিহীন ভিওআইপি ব্যবসা পরিচালনা, ভিওআইপি সরঞ্জামাদি ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে সবাইকে অনুরোধও জানিয়েছে সংস্থাটি। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরএইচটি/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক