• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

মাহিন হত্যা : অস্ত্রধারী সেই ফিরোজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৪ অক্টোবর ২০২৪, ১৮:৪১
অ+
অ-
মাহিন হত্যা : অস্ত্রধারী সেই ফিরোজ গ্রেপ্তার

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ করে দোকান কর্মচারী সায়মান প্রকাশ মাহিন হত্যা মামলার পলাতক আসামি অস্ত্রধারী মো. ফিরোজকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ফেনী জেলার ফেনী সদর মডেল থানার রামপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ-উল-আলম।

গ্রেপ্তার মো. ফিরোজ চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার মুরাদপুর এলাকার আব্দুল হামিদের ছেলে। 

র‍্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৮ জুলাই নগরীর চান্দগাঁও এলাকায় ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করছিলেন। বিক্ষোভ কর্মসূচিতে দোকান কর্মচারী সায়মান প্রকাশ মাহিন (১৬) অংশ নেন। আন্দোলনে যুবলীগ নেতা ও অস্ত্রধারী মো. ফিরোজ এবং অন্যান্য দুষ্কৃতিকারীরা ছাত্র-জনতার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করেন। এতে গুলিবিদ্ধ হন মাহিন। পরে স্থানীয়রা মাহিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন গ্রেপ্তার
দিল্লির লুটিয়েনস বাংলোয় আছেন শেখ হাসিনা

এ ঘটনায় মাহিনের বন্ধু মোহাম্মদ শরীফ বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় ৪৪ জনের নামসহ অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার পলাতক আসামি মো. ফিরোজকে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ-উল-আলম বলেন, ‘গ্রেপ্তার আসামির বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, নাশকতা, মাদক এবং ছিনতাইসহ পাঁচটি মামলা রয়েছে। আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চান্দগাঁও থানা পুলিশের নিকট হস্তান্তর করেছি।’

বিজ্ঞাপন

আরএমএন/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরহত্যাছাত্র আন্দোলন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

নিহত জাবি ছাত্রী খাদিজার মা‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির