• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
বৈষম্যবিরোধী আন্দোলন

ছাত্র-জনতার ওপর হামলাকারী যুবলীগ নেতা মিজান গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৬ অক্টোবর ২০২৪, ১৪:৫১
অ+
অ-
ছাত্র-জনতার ওপর হামলাকারী যুবলীগ নেতা মিজান গ্রেপ্তার

রাজধানীর বাড্ডা এলাকা থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী বাড্ডা থানার ৩৭ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বাড্ডা থানা পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (২৫ অক্টোবর) রাত ১১টায় পূর্ব বাড্ডা ইউসুফ স্কুল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

বাড্ডা থানার বরাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ভুক্তভোগী এমদাদুল গত ২০ জুলাই সকাল সাড়ে ১০টায় উত্তর বাড্ডার এএমজি হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করে।

শান্তিপূর্ণ আন্দোলনকে নস্যাৎ করার উদ্দেশে আওয়ামী লীগসহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নির্বিচারে গুলি চালায়। তাদের গুলিতে এমদাদুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। 

বিজ্ঞাপন

এ ঘটনায় গত ৯ সেপ্টেম্বর নিহত এমদাদুলের চাচাতো ভাই সাইফুল ইসলাম বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মিজানকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তদন্তে গ্রেপ্তার মিজানের ঘটনায় সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। 

প্রসঙ্গত, গ্রেপ্তার মিজান ২০২২ সালের বাড্ডা থানার একটি প্রতারণা মামলার এজাহার নামীয় আসামি।

বিজ্ঞাপন

জেইউ/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ