• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

উগ্রপন্থি সংগঠনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা নেই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর ২০২৪, ১৮:১০
অ+
অ-
উগ্রপন্থি সংগঠনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা নেই

আগে থেকে নিষিদ্ধ উগ্রপন্থি সংগঠনগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো পরিকল্পনা বাংলাদেশ সরকারের নেই বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বিজ্ঞাপন

রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা প্রেস উইং ফ্যাক্টস ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বিতর্কিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের টুইটের একটি ছবি সংযুক্ত করে লেখা হয়, ‘উগ্রপন্থি সংগঠন হিযবুত তাহরীর এবং আনসারুল্লাহ বাংলা টিম বাংলাদেশে নিষিদ্ধ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দেশের সব উগ্রপন্থি সংগঠনের প্রতি জিরো টলারেন্স নীতি বজায় রেখেছে।’

আরও পড়ুন

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন সেনাপ্রধান
জুলাই-আগস্টে নিহত পুলিশের সংখ্যা নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে

বিজ্ঞাপন

‘সম্প্রতি বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন টুইটারে (এক্স) একটি পোস্ট করেছেন, যা আমাদের নজরে এসেছে। তিনি এই সপ্তাহের শুরুতে দাবি করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার দুটি গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তার এই দাবি সত্য নয়। গত কয়েক দশকে নিষিদ্ধ ঘোষিত এই দুটি গ্রুপসহ অন্য উগ্রপন্থি সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো পরিকল্পনা বাংলাদেশ সরকারের নেই।’

এমএসআই/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মুহাম্মদ ইউনূসঅন্তর্বর্তীকালীন সরকারবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsApp

বিজ্ঞাপন

আরও পড়ুন

টালমাটাল পুঁজিবাজার : সংকট কাটাতে ‘অভিজ্ঞ’ নেতৃত্বের অপেক্ষায় অংশীজনরা

টালমাটাল পুঁজিবাজার : সংকট কাটাতে ‘অভিজ্ঞ’ নেতৃত্বের অপেক্ষায় অংশীজনরা

যমুনা ছাড়লেন ড. ইউনূস

যমুনা ছাড়লেন ড. ইউনূস

Google News
ড. ফাওজুল কবিরের বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার

ড. ফাওজুল কবিরের বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার

অন্তর্বর্তী সরকারের দেড় দিনে ১টি অধ্যাদেশ, বাতিলের দাবি ব্যবসায়ীদের

অন্তর্বর্তী সরকারের দেড় দিনে ১টি অধ্যাদেশ, বাতিলের দাবি ব্যবসায়ীদের