• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

চট্টগ্রামের সাবেক কাউন্সিলর ডিউক খুলনায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর ২০২৪, ১৮:২৬
অ+
অ-
চট্টগ্রামের সাবেক কাউন্সিলর ডিউক খুলনায় গ্রেপ্তার

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সদ্য সাবেক কাউন্সিলর নাজমুল হক (ডিউক) খুলনা মেট্টোপলিটন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় এলাকা থেকে কেএমপির খান জাহান আলী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ডিউক নগরীর ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর। তার বিরুদ্ধে সিএমপি ডবলমুরিং মডেল থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযান ও ঘটনা সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর (রোববার) খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সাবেক এই কাউন্সিলরের বড় ছেলের ওরিয়েন্টেশন ক্লাস উপলক্ষ্যে তিনি খুলনায় অবস্থান করছিলেন। রাতেও তিনি খুলনা শিরোমণি এলাকায় ছেলের সঙ্গে সময় কাটান। গত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সিএমপি ডবলমুরিং মডেল থানার রিকুইজিশনের মাধ্যমে খুলনা মেট্টোপলিটন পুলিশের (কেএমপি) খান জাহান আলী থানা পুলিশ তাকে একটি বাসা থেকে আটক করেন। পরে দুপুরের দিকে সিএমপি পুলিশের কাছে হস্তান্তর করেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলাসহ অন্তত পাঁচটি মামলা রয়েছে নগরের বিভিন্ন থানায়।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি-গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ জানান, 'ঘটনাটি সত্য, গ্রেপ্তার কাউন্সিলর ডিউককে নগরীর ডবলমুরিং মডেল থানা পুলিশ খুলনা থেকে নিয়ে আসছে।

এর আগে ২২ অক্টোবর নগরীর এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করে পুলিশ।

আরএমএন/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী