• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

২৪৫ জনকে আর্থিক সহায়তা দিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ অক্টোবর ২০২৪, ১৫:৫১
অ+
অ-
২৪৫ জনকে আর্থিক সহায়তা দিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

আগামী চার দিনের মধ্যে প্রথম ধাপে ২০০ শহীদ পরিবারের মধ্যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। একইসঙ্গে ২৪৫ জন আহত যোদ্ধাকে দুই কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৬৮৫ টাকা আর্থিক সহযোগিতা পৌঁছে দিয়েছে এ ফাউন্ডেশন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, গতকাল (সোমবার) পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢাকা মেডিকেল, সিএমএইচ, বিএসএমএমইউ, এনআইটিওআর, চক্ষু ইন্সটিটিউট, ট্রমা সেন্টার ও সিআরপি-সাভারসহ বিভিন্ন হসপিটালে ভর্তি থাকা ২৪৫ জন আহত যোদ্ধাকে ২ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৬৮৫ টাকা আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

যাত্রা শুরু হলো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের
হটলাইন ও ওয়েবসাইট চালু করল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সারজিস, প্রধান নির্বাহী স্নিগ্ধ

বিজ্ঞাপন

‘এখন স্বচ্ছ ভেরিফিকেশনের জন্য কিছুটা সময় বেশি লাগলেও খুব দ্রুত সময়ের মধ্যে ভেরিফিকেশন শেষ করে সব আহত যোদ্ধার কাছে আমাদের আর্থিক সহযোগিতা পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হবে।’

সারজিস লিখেছেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধারা প্রবেশ করে সেই তালিকাকে যেমন প্রশ্নবিদ্ধ করেছিল, বিতর্কের মুখে ফেলেছিল সেই অভিজ্ঞতা আমরা আমাদের ২৪ এর অভ্যুত্থানের যোদ্ধাদের সঙ্গে হতে দিতে চাই না। তাই ভেরিফিকেশনে আমরা সর্বোচ্চ জোর দিচ্ছি।

তিনি লিখেছেন, আগামী চার দিনের মধ্যে প্রথম ধাপে ২০০ শহীদ পরিবারকে আমরা আমাদের ফাউন্ডেশন থেকে আর্থিক সহযোগিতা পৌঁছে দেব।

বিজ্ঞাপন

এমএসআই/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ছাত্র আন্দোলনবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু