• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

‘ইসিতে আইন অনুযায়ী সৎ, নির্ভীক ও দক্ষ লোক নিয়োগ করা হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৩ নভেম্বর ২০২৪, ১৬:৫৭
অ+
অ-
‘ইসিতে আইন অনুযায়ী সৎ, নির্ভীক ও দক্ষ লোক নিয়োগ করা হবে’

নির্বাচন কমিশন (ইসি) গঠনে আইন অনুযায়ী সৎ, নির্ভীক ও দক্ষ লোক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ।

বিজ্ঞাপন

রোববার (৩ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। 

সচিব বলেন, ‘আইন অনুযায়ী সৎ, নির্ভীক ও দক্ষ লোক নিয়োগ করা হবে। আইনে তাই বলা হয়েছে। আমি সার্চ কমিটির মেম্বার নই। আমরা কমিটিকে সাচিবিক সহায়তা দেব।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আজকে কমিটির মিটিং হবে এবং মিটিংয়ে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া হবে। সার্চ কমিটি তাদের কর্মপদ্ধতি ঠিক করবে। অন্যান্য কাজগুলো কীভাবে হবে আজ সেটি তারা নির্ধারণ করবেন।’

বিজ্ঞাপন

কবে নাগাদ নির্বাচন কমিশন গঠন হবে- জানতে চাইলে আব্দুর রশিদ বলেন, আইন অনুযায়ী এই কমিটি ১৫ কর্মদিবসের মধ্যে সুপারিশ দেবে। এরপর রাষ্ট্রপতি কবে নির্বাচন কমিশন গঠন করবেন, সেটা তো আমরা বলতে পারব না।

এসএইচআর/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচন কমিশন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না

দুই আসনের ভোট : আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বুধবার

দুই আসনের ভোট : আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বুধবার

শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন : বহাল সবার প্রার্থিতা

শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন : বহাল সবার প্রার্থিতা

সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের হালনাগাদ তথ্য চাইল ইসি

সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের হালনাগাদ তথ্য চাইল ইসি