• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

রাজনৈতিকভাবে নিরাপত্তা ব্যবস্থা অপব্যবহারে সবাইকে সতর্ক হতে হবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৪ নভেম্বর ২০২৪, ২০:০২
অ+
অ-
রাজনৈতিকভাবে নিরাপত্তা ব্যবস্থা অপব্যবহারে সবাইকে সতর্ক হতে হবে

রাজনৈতিকভাবে নিরাপত্তা ব্যবস্থার অপব্যবহারের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বিজ্ঞাপন

সোমবার (৪ নভেম্বর) কুয়েত সিটিতে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদারকরণ এবং সীমান্ত সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা’ শীর্ষক উচ্চ পর্যায়ের সম্মেলনের মন্ত্রী পর্যায়ের অধিবেশনে এ আহ্বান জানান তি‌নি।

উপদেষ্টা সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেন, যা বিশ্ব নিরাপত্তা সহযোগিতা এবং জাতিসংঘের কনভেনশনের সঙ্গে সামঞ্জস্যের প্রতি দেশের অঙ্গীকারকে নির্দেশ করে।

আরও পড়ুন

জীবাশ্ম জ্বালানি লবির আধিপত্য প্রতিরোধের আহ্বান টিআইবির
মা ইলিশ ধরার অভিযোগে ২ হাজার ৫২ জন আটক

বিজ্ঞাপন

তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানবাধিকারকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির গুরুত্বের ওপর জোর দেন। উপদেষ্টা রাজনৈতিকভাবে অপব্যবহার হওয়া নিরাপত্তা ব্যবস্থার বিরুদ্ধে সতর্ক করেন এবং মৌলিক স্বাধীনতা রক্ষায় বাংলাদেশের চলমান সংস্কারের কথা তুলে ধরেন।

এ ছাড়া, নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দায়িত্বশীল ব্যবহারের আহ্বান জানান তৌহিদ হোসেন।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বহুপাক্ষিকতার গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, প্রকৃত নিরাপত্তা তখনই অর্জন করা যায় যখন প্রতিটি সমাজ সুরক্ষিত থাকে। আন্তঃসংযুক্ত বিশ্বে, প্রতিটি সমাজ নিরাপদ না হওয়া পর্যন্ত কোনো সমাজ সত্যিকার অর্থে নিরাপদ নয়।

বিজ্ঞাপন

এনআই/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পররাষ্ট্র মন্ত্রণালয়কুয়েতঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের