• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

লেকে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৮ নভেম্বর ২০২৪, ১২:৫০
অ+
অ-
লেকে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী

চট্টগ্রামের মিরসরাইয়ের মহামায়া লেকে ঘুরতে গিয়ে ১৭ বছরের এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলার মহামায়া এলাকার গহীন পাহাড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ফেনী জেলার সোনাগাজী উপজেলা ও ফেনী সদর থেকে মহামায়া ঘুরতে আসেন প্রেমিক যুগল। তখন তারা একান্ত সময় কাটানোর জন্য মহামায়া লেকের গহীনে গেলে তাদের অনুসরণ করতে থাকেন তিন যুবক। প্রথমে তাদের ভিডিও করেন। একপর্যায়ে তারা প্রেমিককে ধরে রেখে ওই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন।

পরে প্রেমিক যুগল বিষয়টি মহামায়া লেকের টিকিট কাউন্টারে জানালে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ধর্ষণের ঘটনায় জড়িত সবাই মিরসরাই উপজেলার দুর্গাপুর এলাকার। বখাটেদের ব্যবহার করা মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

মিরসরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জানান, মহামায়া লেকে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তাদের শনাক্তকরণ এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরএমএন/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ধর্ষণচট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের ১ কোটি ৬৩ লাখ অনুদান প্রধানমন্ত্রীর

চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের ১ কোটি ৬৩ লাখ অনুদান প্রধানমন্ত্রীর

প্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে চলছে তদন্তপ্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি