• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
কূটনৈতিক পাসপোর্টে ভিসামুক্ত ভ্রমণ

বাংলাদেশ-উজবেকিস্তান চুক্তির খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৮ নভেম্বর ২০২৪, ১৫:৩২
অ+
অ-
বাংলাদেশ-উজবেকিস্তান চুক্তির খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন

বাংলাদেশ ও উজবেকিস্তান সরকারের মধ্যে ‘কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত ভ্রমণ’ শীর্ষক চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপদেষ্টা পরিষদের ১২তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন

মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ সংক্রান্ত মামলা বাতিল হবে
অনেক সাংবাদিক স্বৈরাচারের দোসর হয়ে পড়েছিল : প্রেস সেক্রেটারি
বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত

খসড়া চুক্তিটিতে মোট ৯টি আর্টিকেল রয়েছে। এটি স্বাক্ষরিত হলে উভয় দেশের কূটনৈতিক পাসপোর্টধারী নাগরিকরা একে অন্যের ভূখণ্ডে প্রবেশ, ট্রানজিট, অবস্থান এবং বহির্গমনের ক্ষেত্রে প্রবেশের তারিখ থেকে অনধিক ৯০ দিনের জন্য ভিসার আবশ্যকতা থেকে অব্যাহতি পাবেন।

বিজ্ঞাপন

চুক্তিটি অনির্দিষ্টকালের জন্য বলবৎ থাকবে। তবে ৯০ দিনের লিখিত নোটিশ প্রদানের মাধ্যমে যেকোনো পক্ষ চুক্তির অবসান ঘটাতে পারবে উভয়পক্ষ। এ চুক্তি স্বাক্ষরিত হলে বাংলাদেশ ও উজবেকিস্তান সরকারের মধ্যে কূটনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক অধিক জোরদার এবং ভ্রমণ প্রক্রিয়া সহজতর হবে।

এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অন্তর্বর্তীকালীন সরকারবাংলাদেশমুহাম্মদ ইউনূস

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু