বিজ্ঞাপন

ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীর ডেমরার সাইনবোর্ড এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিল্লাল মিয়া (২৪) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিল্লাল কিশোরগঞ্জের তাড়াইল থানার মাগুরি গ্রামের খোকন মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জের যাত্রামুড়া এলাকায় ভাড়া থাকতেন।

নিহতের সহকর্মী জামাল হোসেন জানান, বিল্লাল ও আমি নির্মাণ শ্রমিকের কাজ করি। আজ সকালে সাইনবোর্ড এলাকার একটি বাসার নিচতলায় ঢালাইয়ের কাজ করছিলাম আমরা। এসময় অসাবধানতাবশত বিল্লাল একটি রডের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এসএএ/এসএসএইচ