• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

গুলিস্তানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাল্টা কর্মসূচি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৯ নভেম্বর ২০২৪, ২১:১৫
অ+
অ-
গুলিস্তানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাল্টা কর্মসূচি

গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে রোববার (১০ নভেম্বর) রাজধানীতে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। এর পাল্টা কর্মসূচি হিসেবে স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে একইস্থানে গণজমায়েতের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

বিজ্ঞাপন

শনিবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে গণজমায়েতের ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

তিনি জানান, পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে রোববার (১০ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে গণজমায়েত অনুষ্ঠিত হবে।

গণঅভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই জমায়েত অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

রাজধানীর পাশপাশি দেশের সব জেলায়ও একই কর্মসূচি পালনের আহ্বান জানান হাসনাত।

আরও পড়ুন

আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে কড়া হুঁশিয়ারি আসিফ মাহমুদের
গুম কমিশনকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার

তিনি বলেন, শুধু রাজধানী শহরেই নয়, সব জেলা পর্যায়ে এই থিমে কর্মসূচি আহ্বানের নির্দেশনা জানানো যাচ্ছে। এক্ষেত্রে দুটি বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত যাতে করে কোনোভাবেই জনদুর্ভোগ ও কোনো প্রকার সহিংসতা না হয়। লীগের সন্ত্রাসীরা ছদ্মবেশে ভাঙচুর, অগ্নিসংযোগ করে ছাত্র-জনতার ওপর দোষ চাপাতে চাইবে। লীগের কাউকে পাওয়া গেলে পুলিশের হাতে তুলে দেবেন।

বিজ্ঞাপন

এর আগে, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সমবেত হওয়ার ডাক দিয়ে রোববার বিকেল ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের সমবেত হওয়ার নির্দেশনা দেয়।

টিআই/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন

বাস টার্মিনাল পরিদর্শনে সড়কমন্ত্রীনির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

স্থানীয় সরকার ইনস্টিটিউট ও সমবায় অধিদপ্তরে নতুন ডিজি নিয়োগ

স্থানীয় সরকার ইনস্টিটিউট ও সমবায় অধিদপ্তরে নতুন ডিজি নিয়োগ