বিজ্ঞাপন

চুক্তিতে নৌমন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মোহাম্মদ ইউসুফ

চুক্তিতে নৌমন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মোহাম্মদ ইউসুফ

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সাবেক আমলা মোহাম্মদ ইউসুফ। 

রোববার (১০ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

এতে বলা হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি ও আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে আগামী দুই বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্তও চুক্তিপত্রে নির্ধারিত হবে।

এসএইচআর/জেডএস