• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

হঠাৎ সব মিশনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর ২০২৪, ১৮:৩৯
অ+
অ-
হঠাৎ সব মিশনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কতা

সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরের সামনে হেনস্তার শিকার হওয়ার ঘটনার পর বাংলাদেশের সব মিশনকে প্রটোকল ও নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মো. তৌফিক হাসান এই তথ্য জানিয়েছেন।

মুখপাত্র বলেন, জেনেভাতে যা ঘটেছে এটি অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত। এটার বিরুদ্ধে ইতোমধ্যে অ্যাকশন নেওয়া হয়েছে। আমাদের মিশনের একজন অফিসার এবং স্টাফ মেম্বার- তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে।

আরও পড়ুন

দূতাবাসের কাউন্সেলরকে দেশে ফেরত, চাকরি হারাচ্ছেন লোকাল স্টাফ
আসিফ নজরুলকে হেনস্তাকারীদের শাস্তির দাবি

বিজ্ঞাপন

উপদেষ্টা আসিফ নজরুলের জেনেভা সফরের সময়ে বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনার পরে বাংলাদেশের সব মিশনকে প্রটোকল ও নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

এ প্রসঙ্গে তৌফিক হাসান বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবগুলো মিশনকে নির্দেশনা পাঠানো হয়েছে— ভবিষ্যতে প্রটোকল বা নিরাপত্তার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা যেন গ্রহণ করা হয়।

স্থায়ী প্রতিনিধির অফিসে কর্মরত বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর মুহাম্মদ কামরুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। এ ছাড়া স্টাফ বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক কর্মচারী মিজানের চাকরি ডিসমিসের সিদ্ধান্ত হয়েছে।

বিজ্ঞাপন

এনআই/এমএসএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পররাষ্ট্র মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন

ভোটের প্রচারণায় তুরস্ক-যুক্তরাষ্ট্র সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী

ভোটের প্রচারণায় তুরস্ক-যুক্তরাষ্ট্র সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী

তৃতীয় টার্মিনাল ইস্যুতে জাপানের সঙ্গে বৈঠক, দ্রুত সমাধানের আশা সরকারের

তৃতীয় টার্মিনাল ইস্যুতে জাপানের সঙ্গে বৈঠক, দ্রুত সমাধানের আশা সরকারের