• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ধানমন্ডিতে চিকিৎসকদম্পতির বাড়িতে ডাকাতি, ছুরিকাঘাতে একজনের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
১৫ নভেম্বর ২০২৪, ১২:৩৫
অ+
অ-
ধানমন্ডিতে চিকিৎসকদম্পতির বাড়িতে ডাকাতি, ছুরিকাঘাতে একজনের মৃত্যু

রাজধানীর ধানমন্ডিতে নিজ বাড়িতে ডাকাতের ছুরিকাঘাতে খুন হয়েছেন কে এম আব্দুর রশিদ (৮৫) নামে এক প্রবাসী চিকিৎসক। রাতে ধানমন্ডির ৮/১-এর  ২৯৪/১ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।  

বিজ্ঞাপন

আজ (শুক্রবার) ভোর রাতের দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুর রশিদকে হাসপাতালে নিয়ে আসা তার বাড়ির ভাড়াটিয়া বাঁধন জানান,  নিহত আব্দুর রশিদ লন্ডন প্রবাসী। গত সেপ্টেম্বরে ঢাকায় আসেন। তার স্ত্রী সুফিয়া রশিদও একজন চিকিৎসক। রাতের দিকে অস্ত্রসহ ডাকাত দল তার রুমে ঢুকে যায়। পরে দুজনকে জিম্মি করে ডাকাত দল। এতে বাধা দিলে আব্দুর রশিদ ও তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে ডাকাতরা।  

আরও পড়ুন

‘ভালো থেকো, সকালে ঘুম থেকে উঠে আমার মৃত দেহটা বুঝে নিও’
একদফা দাবি নিয়ে কাকরাইল মসজিদে প্রবেশ সাদ অনুসারীদের
এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশের সামনে দুটি পথ খোলা থাকবে

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে আব্দুর রশিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ধানমন্ডি থানা পুলিশকে জানিয়েছি। 

এসএএ/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজধানীর খবরহত্যা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

নিহত জাবি ছাত্রী খাদিজার মা‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের