• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

তিন দিন পর থেকে কমতে থাকবে তাপমাত্রা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৪, ১৯:৫৯
অ+
অ-
তিন দিন পর থেকে কমতে থাকবে তাপমাত্রা

আগামী ২৪ ঘণ্টায় রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও আগামী বুধবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে আগামী বৃহস্পতিবার থেকে দিন ও রাতের তাপমাত্রা কমতে থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

সোমবার (১৮ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন

দিন ও রাতের তাপমাত্রা আরো কমবে
দেশের উত্তরাঞ্চলে ঘন কুয়াশার আভাস

বিজ্ঞাপন

আগামীকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আগামী পাঁচদিনের মধ্যে রাত এবং দিনের তাপমাত্রা আরো হ্রাস পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এসআর/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আবহাওয়ার খবরআগামীকালের আবহাওয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাকার আকাশ আংশিক মেঘলা, তবে বৃষ্টির সম্ভাবনা নেই

ঢাকার আকাশ আংশিক মেঘলা, তবে বৃষ্টির সম্ভাবনা নেই

ছয় অঞ্চলে ঝড়ের আভাস

ছয় অঞ্চলে ঝড়ের আভাস

সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

১৬ থেকে ২০ মার্চসারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, হতে পারে বৃষ্টি

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, হতে পারে বৃষ্টি