বিজ্ঞাপন

চীন সফর শেষে দেশে ফিরলেন বিমান বাহিনী প্রধান

অ+
অ-
চীন সফর শেষে দেশে ফিরলেন বিমান বাহিনী প্রধান

বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন চীন সফর শেষে দেশে ফিরেছেন। শনিবার (১৬ নভেম্বর) তিনি চীন থেকে দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিজ্ঞাপন

আইএসপিআর জানায়, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন চীন সফর শেষে ১৬ নভেম্বর দেশে ফেরেন। বিমান বাহিনী প্রধান কমান্ডার অব দ্যা চাইনিজ পিএলএ এয়ারফোর্সের আমন্ত্রণে ৯-১৫ নভেম্বর চীন সফর করেন।

সফরকালে বিমান বাহিনী প্রধান চীনে অনুষ্ঠিত বিভিন্ন ফোরামে অংশগ্রহণ করেন।

বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

বিজ্ঞাপন

বিমান বাহিনী প্রধান সরকারি সফরে চীনের উদ্দেশ্যে গত ৮ নভেম্বর ঢাকা ত্যাগ করেছিলেন।

এমএসি/এমজে