• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

তিতুমীর কলেজ ক্লোজডাউন, কাল ফের মহাখালী অবরোধ করবে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৪, ২৩:১০
অ+
অ-
তিতুমীর কলেজ ক্লোজডাউন, কাল ফের মহাখালী অবরোধ করবে শিক্ষার্থীরা
সোমবার ১৮ নভেম্বর মহাখালী রেল ক্রসিং অবরোধ করেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবি পূরণ না করায় সবধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। একইসাথে আগামীকালও সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মহাখালী অবরোধের কর্মসূচি ঘোষণা করেছেন তারা। সোমবার (১৮ নভেম্বর) রাতে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা বলেন, “আমরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছিলাম। কিন্তু তারা (সরকার) আমাদের সাথে নয়-ছয় শুরু করেছে। মুলা ঝোলানো শুরু করেছে। কিন্তু আমরা আর মুলা খেতে চাই না। তিতুমীর কলেজ ক্যাম্পাসে আগামীকাল থেকে কোনো ধরনের পাঠদান কার্যক্রম চলবে না। কাল থেকে তিতুমীর কলেজে ক্লোজ ডাউন কর্মসূচী পালন করা হবে। একই সাথে অবরোধ কর্মসূচী চলমান থাকবে। এর আওতায় সড়ক পথ এবং রেলপথ থাকবে।

আরও পড়ুন

মহাখালীতে ট্রেনে ইট ছুড়েছেন শিক্ষার্থীরা, রক্তাক্ত শিশুসহ অনেকে
সড়ক ও রেলপথ ছাড়লেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

এর আগে আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে এসে মহাখালী রেলক্রসিং এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন। বিকেল ৪টা পর্যন্ত এই অবরোধ চলে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, তিতুমীর কলেজ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিন দফা দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো —

১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে ৭ কলেজ থেকে তিতুমীর কলেজকে পৃথক (আলাদা) করতে হবে।

২. তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে কমিশন গঠন করতে হবে।

বিজ্ঞাপন

৩. এবং তিতুমীরকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করতে হবে।

আরএইচটি/এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিক্ষোভট্রেন চলাচলঅবরোধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

ঈদ ফিরতি ট্রেনযাত্রার চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু আজ

ঈদ ফিরতি ট্রেনযাত্রার চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু আজ

ঢাকা-জয়দেবপুর রুটে আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু বন্ধ

ঢাকা-জয়দেবপুর রুটে আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু বন্ধ

ঈদে আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

ঈদে আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল