• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছেন সাদপন্থিরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর ২০২৪, ১২:৫৮
অ+
অ-
প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছেন সাদপন্থিরা

মাওলানা সাদকে ইজতেমায় আসতে দেওয়ার দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি দিয়েছেন সাদপন্থিরা। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে প্রধান উপদেষ্টার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন প্রেস সচিব মো. শফিকুল আলম।

বিজ্ঞাপন

তাবলিগ জামাত বাংলাদেশের আহলে শুরা সৈয়দ ওয়াসিফ ইসলাম স্বাক্ষরিত স্মারকলিপিতে লেখা হয়, ‘বিপুল ত্যাগ-তিতিক্ষা ও গণঅভ্যুত্থানের মাধ্যমে আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এ সরকারের সফলতার মাধ্যমে সমস্ত জুলুম-অত্যাচার দূর হয়ে রাষ্ট্রের সকল স্তরে যাতে সুবিচার প্রতিষ্ঠা নিশ্চিত হয় এজন্য আমরা মহান আল্লাহ তায়ালার দরবারে অন্তর থেকে দোয়া করি।

আপনি অবহিত আছেন যে দাওয়াত ও তাবলিগের কার্যক্রম সম্পূর্ণ অরাজনৈতিক ও শান্তিপূর্ণ। আজ থেকে প্রায় একশ বছর আগে ভারতের দিল্লিস্থ নিজামুদ্দীন বাংলাওয়ালী মসজিদ হতে হজরত মাওলানা ইলিয়াছ (রহ:) রসুলুল্লাহ (সা:) ও সাহাবা (রা.) এর তরিকার অনুসরণে এ মেহনত শুরু করেন। বর্তমানেও উক্ত নিজামুদ্দীন বিশ্ব মার্কাজ মসজিদ (সদর দপ্তর) হতে বিশ্ব আমির হজরত মাওলানা সাদ কান্দলভী (দা: বা:) এর নেতৃত্বে দাওয়াত ও তাবলিগের মেহনত সমগ্র পৃথিবীতে পরিচালিত হচ্ছে এবং ক্রমাগত প্রচার-প্রসার লাভ করছে আলহামদুলিল্লাহ।

আরও পড়ুন

ইজতেমার ১ম পর্বে জুবায়েরপন্থিরা, ২য় পর্বে আসতে পারেন মাওলানা সাদ
ইজতেমার দুই পর্বের তারিখ চূড়ান্ত
কাকরাইল মসজিদ নিয়ে সংঘাতের আশঙ্কা সাদপন্থিদের

বিজ্ঞাপন

বিশ্ব আমির হজরত মাওলানা সাদ (দা: বা:) একজন বিজ্ঞ আলেম হিসেবে দীর্ঘদিন যাবত টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বয়ান রাখতেন। ইতোপূর্বে তিনি প্রতিবছর ইজতেমায় শরিক হতেন এবং ইজতেমার মূল বয়ানসহ আখেরি মোনাজাত পরিচালনা করতেন। ২০১৮ সালের পর থেকে তাকে কোনোরূপ যৌক্তিক কারণ ছাড়া বাংলাদেশে আসতে ভিসা দেওয়া হচ্ছে না। বিশ্ব আমির এলে আরও বিপুল সংখ্যক বিদেশি মেহমান বাংলাদেশে আসতেন। এতে বিদেশে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধিসহ অধিক বৈদেশিক মুদ্রা অর্জিত হতো। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, হজরত মাওলানা সাদ (দা.বা.) বাধাহীনভাবে সমগ্র বিশ্বে তাবলিগের কাজে সফর করছেন। অতি সম্প্রতি তিনি ইজতেমার জন্য দক্ষিণ আফ্রিকা, ইথিওপিয়া, মালয়েশিয়া, মরোক্ক, ইংল্যান্ড, সুদান, নেপাল সফর করেছেন। এ ছাড়া তিনি ভারতের বিভিন্ন প্রদেশে বড় বড় ইজতেমায় শরিক হচ্ছেন।

অন্যদিকে উনার মতো একজন বিশ্ব বরেণ্য আলেম বাংলাদেশে কেন আসতে পারেন না যখন বিদেশিরা এ প্রশ্ন করেন আমরা কোনো সদুত্তর দিতে পারি না। আর বাংলাদেশের লক্ষ লক্ষ তাবলিগের সাথীগণ বিগত ৬ বছর যাবত উনার মূল্যবান বয়ান শুনতে না পারার কারণে অত্যন্ত ব্যথিত-মর্মাহত। তাই বিশ্ব আমির হজরত মাওলানা সাদ কান্দলভী (দা.বা.) এর বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা আপনার নিকট বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

তার আগে সকালে আসন্ন বিশ্ব ইজতেমায় মাওলানা সাদকে আসার অনুমতি দেওয়ার দাবিতে রাজধানীর কাকরাইল মসজিদের সামনের সড়কে অবস্থান নেন সাদপন্থিরা।

বিজ্ঞাপন

আন্দোলনকারীরা জানান, ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদের উপস্থিতি চান তারা। কিন্তু সাদের আসার অনুমতি না মেলায় সকালে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশে যাত্রা করেন। এসময় পুলিশ বাধা দেয়। পরে সড়কেই অবস্থান নেন তারা।

এদিকে সাদপন্থিদের অবস্থানের কারণে কাকরাইল ও আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী ও সাধারণ যাত্রীরা।

এমএসআই/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মুহাম্মদ ইউনূসঢাকা সিটিরাজধানীর খবরবিশ্ব ইজতেমা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় ডিএমপি‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’