• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

দক্ষিণ এশিয়ার বাংলাদেশি দূতদের যে বার্তা দিলেন পররাষ্ট্র সচিব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর ২০২৪, ১৩:২৬
অ+
অ-
দক্ষিণ এশিয়ার বাংলাদেশি দূতদের যে বার্তা দিলেন পররাষ্ট্র সচিব

দক্ষিণ এশিয়ায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত/হাইকমিশনারদের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। পররাষ্ট্র সচিব দূতদের এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতার বার্তা দিয়েছেন।

বিজ্ঞাপন

দক্ষিণ এশিয়ায় নিযুক্ত বাংলাদেশি দূতদের সঙ্গে মঙ্গলবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র সচিবের ভার্চুয়ালি বৈঠকের তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৈঠকে পররাষ্ট্র সচিব দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সহযোগিতার বর্তমান অবস্থা সম্পর্ক দূতদের কাছে জানতে চান। তিনি কনস্যুলার পরিষেবা এবং মিশনের প্রশাসনিক বিষয় নিয়েও আলোচনা করেন।

আরও পড়ুন

পররাষ্ট্র সচিবের সঙ্গে অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সংস্কার উদ্যোগে কমনওয়েলথকে পাশে চাইল বাংলাদেশ
ইতালিতে ৬০ হাজার পাসপোর্ট আটকা : পররাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

জসীম উদ্দিন দ্বিপাক্ষিক পর্যায়ে কূটনৈতিক সম্পৃক্ততা, আঞ্চলিক সহযোগিতা, এ অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের করণীয় নিয়ে আলাপ করেছেন। মিশন প্রধানরা তাদের প্রচেষ্টা ও উদ্যোগের আপডেট পররাষ্ট্র সচিবের সঙ্গে ভাগাভাগি করেন।

বৈঠকে অতিরিক্ত পররাষ্ট্র সচিব ড. মো. নজরুল ইসলাম, মহাপরিচালক (প্রশাসন) নাজমুল হক এবং মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) ইশরাত জাহান উপস্থিত ছিলেন।

প্রথম ও দ্বিতীয় দফায় পররাষ্ট্র সচিব গত ১৩ ও ১৪ নভেম্বর পূর্ব ইউরোপ ও সিআইএস এবং আফ্রিকা মহাদেশে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত/হাইকমিশনারদের সঙ্গে বৈঠক করেন।

বিজ্ঞাপন

এনআই/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পররাষ্ট্র মন্ত্রণালয়বাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু