• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

অতিরিক্ত ও ডেপুটি অ্যাটর্নি নিয়োগে আইন কর্মকর্তা অধ্যাদেশ অনুমোদন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২০ নভেম্বর ২০২৪, ১৭:৩০
অ+
অ-
অতিরিক্ত ও ডেপুটি অ্যাটর্নি নিয়োগে আইন কর্মকর্তা অধ্যাদেশ অনুমোদন

দ্য বাংলাদেশ ল’ অফিসার (অ্যামেন্টমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৪-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (নভেম্বর ২০) সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ত্রয়োদশ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অভিজ্ঞ, দক্ষ ও যোগ্য অতিরিক্ত অ্যাটর্নি-জেনারেল ও ডেপুটি অ্যাটর্নি-জেনারেল নিয়োগের মাধ্যমে বিদ্যমান অ্যাটর্নি সার্ভিসকে শক্তিশালী করা আবশ্যক।

আরও পড়ুন

রূপপুর : সচিবের নেতৃত্বে ৮টি সাব-গ্রুপ কমিটি পুনর্গঠন
গণমাধ্যমকে শক্তিশালী করতে সংস্কার প্রস্তাব : কমিশন গঠন
৯৮৪ কোটি টাকায় এক লাখ ৯০ হাজার টন সার কিনবে সরকার

বিজ্ঞাপন

এ উদ্দেশ্য পূরণে দ্য বাংলাদেশ ল’ অফিসার্স অর্ডার, ১৯৭২ এর অধিক সংশোধন সমীচীন ও আবশ্যক।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৪৮(৩)-এর অধীন সংসদ ভেঙে যাওয়া অবস্থায় রয়েছে এবং অভিজ্ঞ, দক্ষ ও যোগ্য অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগে আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রয়েছে।

বর্ণিত প্রেক্ষাপটে দ্য বাংলাদেশ ল’ অফিসার (অ্যামেন্টমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৪ শীর্ষক অধ্যাদেশের খসড়া প্রস্তুত করা হয়েছে, যা আজ উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হয়।

বিজ্ঞাপন

উপদেষ্টা পরিষদ-বৈঠকে ‘দ্য বাংলাদেশ ল’ অফিসার (অ্যামেন্টমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৪’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

এনএম/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অন্তর্বর্তীকালীন সরকারবাংলাদেশমন্ত্রিপরিষদ বিভাগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সরকারের চ্যালেঞ্জ ও করণীয়

মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সরকারের চ্যালেঞ্জ ও করণীয়