• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বিমানবন্দরে যাত্রীদের থেকে ফিডব্যাক নেওয়ার নির্দেশ উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২০ নভেম্বর ২০২৪, ২২:২১
অ+
অ-
বিমানবন্দরে যাত্রীদের থেকে ফিডব্যাক নেওয়ার নির্দেশ উপদেষ্টার

বিমানবন্দরে যাত্রীদের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ। বুধবার (২০ নভেম্বর) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) পরিদর্শন করে তিনি এ নির্দেশনা দেন।

বিজ্ঞাপন

এসময় উপদেষ্টাকে অভ্যর্থনা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান এবং বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।

পরিদর্শনকালে উপদেষ্টা বেবিচক সদর দপ্তরের সম্মেলন কক্ষে সব সদস্য, নির্বাহী পরিচালক, পরিচালক বা সমমানের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

আরও পড়ুন

সংস্কার দোকান থেকে কেনার বিষয় না, চলমান প্রক্রিয়া
ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে আবদুল্লাহ আলোকবর্তিকা হয়ে থাকবে
এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা বেশি : হাসান আরিফ

বিজ্ঞাপন

এসময় উপদেষ্টা বেবিচকের চলমান বিভিন্ন কাজের ওপর সন্তোষ প্রকাশ করেন। তিনি যাত্রীদের সেবার মান উন্নয়নের জন্য ওয়েটিং লাউঞ্জ ও বিশেষ লাউঞ্জ চালুর প্রশংসা করেন। একইসঙ্গে আইকাও কর্তৃক পরিচালিত অডিট, তৃতীয় টার্মিনালের কার্যক্রম, গ্রাউন্ড হ্যান্ডেলিং ও কার্গো ব্যবস্থাপনার বিষয়ে বিশদ খোঁজখবর নেন।

পরে এ. এফ. হাসান আরিফ যাত্রীসেবা সর্বোচ্চ মানে উন্নীত করা, বিমানবন্দর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, যাত্রীদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া এবং অন্য সেবা আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে এভিয়েশন খাতের সামগ্রিক উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন।

মতবিনিময় সভা শেষে উপদেষ্টা তৃতীয় টার্মিনালের নবনির্মিত চেক-ইন কাউন্টার, ইমিগ্রেশন, স্ক্যানার, বোর্ডিং ব্রিজ, অ্যারাইভাল ও ডিপার্চার সুবিধা এবং এয়ারক্রাফ্ট পার্কিং অ্যাপ্রোনসহ অন্যান্য স্থাপনাগুলো পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আরএইচটি/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

এ এফ হাসান আরিফবেবিচকশাহজালাল বিমানবন্দরবেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আজও বাতিল মধ্যপ্রাচ্যের ২৮ ফ্লাইট

আজও বাতিল মধ্যপ্রাচ্যের ২৮ ফ্লাইট

হঠাৎ বেবিচকের লাইসেন্সিং কর্মকর্তা প্রত্যাহার

হঠাৎ বেবিচকের লাইসেন্সিং কর্মকর্তা প্রত্যাহার

আজও বাতিল মধ্যপ্রাচ্যের ২৩ ফ্লাইট

আজও বাতিল মধ্যপ্রাচ্যের ২৩ ফ্লাইট

শুক্রবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল

শুক্রবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল