• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

বাঁশ কাটতে বাধা, চট্টগ্রামে যুবককে পিটিয়ে খুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর ২০২৪, ১৫:৫৯
অ+
অ-
বাঁশ কাটতে বাধা, চট্টগ্রামে যুবককে পিটিয়ে খুন

চট্টগ্রাম নগরীতে বাঁশ কাটতে বাধা দেওয়ায় মোহাম্মদ ইসমাইল (৪২) নামের একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

কাঠের বাটামের আঘাতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। 

বুধবার (২০ নভেম্বর) বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিংয়ের শাহ সুফি কোরবান আলী শাহ মাজার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

হত্যার শিকার ইসমাইলের ১১ বছর ও ৮ বছরের দুই সন্তান রয়েছে।

বিজ্ঞাপন

নিহতের চাচাতো ভাই প্রত্যক্ষদর্শী জালাল বলেন, আমাদের পারিবারিক জায়গায় বাঁশ কাটতে আসে তারা। সেখানে অনুমতি ছাড়া বাঁশ কেন কাটছে জানতে চাইলে হাতাহাতি হয়। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে এসে পরিকল্পিতভাবে আমার ভাইকে খুন করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলতান আহসান জানান, বাঁশ কাটাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। কাঠের আঘাতে মাথার গুরুতর জখম হয়। এরপর তার মৃত্যু হয়। পোস্ট মর্টেম ও সুরতহাল প্রতিবেদনের কাজ শেষ হয়েছে। 
 
তিনি বলেন, আজকে (বৃহস্পতিবার) দাফন কাজ শেষ করে পরিবারের পক্ষ থেকে মামলা করার কথা রয়েছে। ঘাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরএমএন/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার