• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

২৫ নভেম্বর সংহতি সমাবেশ করবে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর ২০২৪, ১৩:৩৩
অ+
অ-
২৫ নভেম্বর সংহতি সমাবেশ করবে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ

দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়ণের দাবিতে আগামী ২৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংহতি সমাবেশের ঘোষণা করেছে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সামাজিক সংগঠন।

বিজ্ঞাপন

আজ (শুক্রবার) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের সদস্য মো. মাহবুবুল আলম চৌধুরী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে এক কোটি ৮০ লাখ মানুষের অনুসমর্থনেরর ভিত্তিতে একটি দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের জন্য গত ৪ বছর ধরে আমাদের এই সংগঠন কাজ করছে। গত ১৮ আগস্ট শাহবাগ চত্বরে এক সংহতি সমাবেশের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর এই দুর্নীতিবিরোধী বিশেষ আইনের খসড়া জমা দিয়েছি। তারই ধারাবাহিকতায় একই দাবিতে আগামী ২৫ নভেম্বর (সোমবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংহতি সমাবেশ করবো।

তিনি আরও বলেন, এখনও আমরা সমাবেশ করার জন্য ডিএমপি থেকে অনুমতি পাইনি। তবে আশা করি আজ-কালের মধ্যেই অনুমতি পেয়ে যাবো।

বিজ্ঞাপন

মাহবুবুল আলম চৌধুরী বলেন, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ জনগণের স্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, এই আইন প্রণয়নের মাধ্যমে দেশের মৌলিক পরিবর্তন স্বাধিত হবে। কারণ, এই আইনের আওতায় উপজেলা পর্যায়ে গণশুনানির ব্যবস্থা থাকবে। যার মাধ্যমে দেশের মধ্যে পুঞ্জীভূত কালো টাকা উদ্ধার করার বিশেষ ব্যবস্থা থাকবে। 

আরও পড়ুন

বৈষম্যবিরোধী আন্দোলনের ১৮ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা
শহিদ পরিবার ও আহতদের জন্য যেসব উদ্যোগ নিল সরকার
সম্পদের হিসাব দিতে হবে জবির শিক্ষক-কর্মকর্তাদের

সংবাদ সম্মেলনে আর উপস্থিত ছিলেন— অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সদস্য নাঈম চৌধুরী, খোন্দকার জসিম উদ্দিন, মো. বেলাল হোসেন, মেহেদী হাসান, কামাল হোসেন আজাদ প্রমুখ।

বিজ্ঞাপন

এমএইচএন/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রাজধানীতে লঞ্চ-বাস টার্মিনাল ও রেলস্টেশনে ১৬ জনের সাজা

রাজধানীতে লঞ্চ-বাস টার্মিনাল ও রেলস্টেশনে ১৬ জনের সাজা

মঙ্গলবারেও বাতিল মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট

মঙ্গলবারেও বাতিল মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

এক বছরে রোহিঙ্গা শরণার্থী বাড়ল ১ লাখ ৭৯ হাজার

এক বছরে রোহিঙ্গা শরণার্থী বাড়ল ১ লাখ ৭৯ হাজার