• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

৫ ঘণ্টা পর স্বাভাবিক দক্ষিণাঞ্চলের রেল চলাচল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর ২০২৪, ১৮:৫৫
অ+
অ-
৫ ঘণ্টা পর স্বাভাবিক দক্ষিণাঞ্চলের রেল চলাচল

ঢাকার জুরাইনে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভের কারণে প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের রেল চলাচল।

বিজ্ঞাপন

শুক্রবার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে বিক্ষোভের ওই লাইনে রেল চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক হলে বিকেল ৩টা ৫০ মিনিটে ঢাকা থেকে পুনরায় ট্রেন ছেড়ে গেছে বলে জানিয়েছেন কমলাপুর রেল স্টেশনের মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি বলেন, অটোরিকশা চালকরা রেললাইনে অবস্থান নিলে আমাদের পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চল ও নারায়ণগঞ্জমুখী সব ট্রেন বন্ধ রাখতে হয়। পরে পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার তথ্য পেলে বিকেল ৩টা ৫০ মিনিটে কমলাপুর থেকে প্রথম ট্রেন ছেড়ে যায়।

আরও পড়ুন

অটোরিকশা চালকদের অবরোধ, ঢাকা-পদ্মা সেতু ট্রেন চলাচল বন্ধ
সেনাবাহিনী যেতেই পালালেন রিকশাচালকরা, ধাওয়া দিলেন পথচারীরাও
ঢাকার সড়কে অটোরিকশা চালকরা, বন্ধ যান চলাচল

বিজ্ঞাপন

এদিন জুরাইনে সড়ক ও রেললাইনে অবস্থান নেওয়া ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। রিকশাচালকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে কাঁদুনে গ্যাসও ছোড়ে পুলিশ।

ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে উচ্চ আদালতের নির্দেশের প্রতিবাদে শুক্রবার তৃতীয় দিনের মতো চালকরা রাস্তায় নামেন।

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, দুপুর ১টার দিকে পুলিশ রিকশাচালকদের সড়ক ছেড়ে দিতে বললে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ছুড়ে ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

পরে রিকশাচালকরা বিক্ষিপ্তভাবে ওই এলাকায় অবস্থান করেন। একপর্যায়ে তারা সরে গেলে সড়কে যান চলাচল ও ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।

এমএসি/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা সিটিরাজধানীর খবরঅবরোধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক