• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম
জুলাই বিপ্লব

ছাত্র-জনতাকে জাতি শ্রদ্ধার সঙ্গে আজীবন স্মরণ করবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর ২০২৪, ১৯:০৩
অ+
অ-
ছাত্র-জনতাকে জাতি শ্রদ্ধার সঙ্গে আজীবন স্মরণ করবে

জুলাই বিপ্লবের কারণে এই জাতি ছাত্র-জনতাকে আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামির চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা জাফর সাদেক। 

বিজ্ঞাপন

শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দলটির উদ্যোগে আয়োজিত এক কর্মী ও সহযোগী সদস্য সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। উপজেলার এওচিয়া ইউনিয়ন জামায়াতের ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে এওচিয়া ইউনিয়ন জামায়াতের ৫ ওয়ার্ড সভাপতি মাওলানা ইলিয়াস চৌধুরী সভাপতিত্ব ও সাবেক ছাত্রনেতা নাসির উদ্দীনের সঞ্চালনা করেন। 

আরও পড়ুন

চট্টগ্রামে হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
চট্টগ্রাম পলিটেকনিকে সংঘর্ষে আহত ৯, পাল্টাপাল্টি অভিযোগ

বিজ্ঞাপন

এতে প্রধান অতিথির বক্তব্যে জাফর সাদেক বলেন, আদর্শিক সমাজ বিনির্মাণে জামায়াতের কর্মীদের ভূমিকা রাখতে হবে। মানুষের সেবা করে জনগণের আস্থা ও ভালবাসা অর্জন করতে হবে। নিজেদের ঈমান ও আমলের উন্নতি করে সংগঠন মজবুতি করতে হবে। 

তিনি বলেন, শেখ হাসিনা তার প্রভুর দেশ দিল্লীতে পালিয়েছে। সেখান থেকে ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। জুলাই বিপ্লবের কারণে ছাত্র-জনতাকে এই জাতি শ্রদ্ধার সঙ্গে আজীবন স্মরণ করবে। ফ্যাসিস্ট বুলেটের সামনে তারা বুক পেতে দিয়ে এই বিজয় ছিনিয়ে এনেছে।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা জামায়াতের আমির এস এম আব্দুস সালাম আজাদ। 

বিজ্ঞাপন

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাঈন, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু তাহের প্রমুখ।

এমআর/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াতচট্টগ্রামের খবরছাত্র আন্দোলন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার