• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

লুট করা টাকা গুজব ছড়াতে ব্যবহার করছে ফ্যাসিস্ট সরকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২৪, ১৫:১৭
অ+
অ-
লুট করা টাকা গুজব ছড়াতে ব্যবহার করছে ফ্যাসিস্ট সরকার

বিগত ফ্যাসিস্ট সরকার যে টাকা লুটপাট করেছে, সে টাকা এখন গুজব ছড়াতে ব্যাপকভাবে ব্যবহার করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, দেশে এবং দেশের বাইরে এই সরকারের (অন্তর্বর্তী সরকার) বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র প্রতিদিনই আছে। ফ্যাসিস্ট সরকার যে টাকা লুটপাট করেছে, সে টাকা এখন ব্যাপকভাবে ব্যবহার করছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সোমবার (২৫ নভেম্বর) কয়েকটি কলেজের ছাত্রদের সংঘর্ষে হতাহত নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ফেসবুক অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন, গতকাল সোহরাওয়ার্দী কলেজের ছাত্ররা যে নিহত হয়েছেন, সেটা কিন্তু বিগত সরকারের দলীয় কর্মীরা ব্যাপকভাবে প্রচার করেছে। মূলত তাড়া যেকোনোভাবে একটা অস্থিরতা তৈরি করতে চায়, উত্তেজনা তৈরি করতে চায়। সেই ষড়যন্ত্র বর্তমান সরকারের বিরুদ্ধে আছে। বিগত ফ্যাসিস্ট সরকার যে টাকা লুটপাট করেছে, সে টাকা এখন ব্যাপকভাবে ব্যবহার করছে গুজব ছড়াতে।

বিজ্ঞাপন

সেই জায়গায় সাংবাদিকতা ও গণমাধ্যমের ভূমিকা অনেক বেশি উল্লেখ করে তিনি বলেন, তারা যদি দায়িত্বশীল ভূমিকা নিতে পারে তাহলে বাংলাদেশের জনগণ মনে রাখবে। আমাদের এই পরিবর্তিত সময়ে সরকারের পাশাপাশি গণমাধ্যম একটা বড় জায়গা। ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্র আমরা উড়িয়ে দিতে চাই না। আমরা আমাদের যে দায়িত্ব ও করণীয় সেটা করছি। আমরা আপনাদের সমালোচনা নিচ্ছি ও সবার সহযোগিতা কামনা করছি।

দেশের আইন-শৃঙ্খলার পরিস্থিতি কি এ রকমই থাকবে নাকি আরো কঠোর অবস্থানে যাবেন এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, পরিস্থিতি তো পরিবর্তন হবে। আমরা পুলিশ ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে চাইছি। পুলিশ সংস্কার কমিশন আছে তারা সুপারিশ করছে। সবাইকে বুঝতে হবে আমরা বিপ্লব পরবর্তী অবস্থার মধ্যে আছি। বিপ্লবের মধ্যেই ল অ্যান্ড অর্ডারের পরিবর্তন হয়। তবে সেটা তৈরি করতে কিছুদিন সময় লাগবে।

তিনি বলেন, যেকোনো দেশে বিপ্লব পরবর্তী ও গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে পরিস্থিতি সামাল দিতে জনগণের ভেতরে যে নানা ধরনের শক্তির অংশ থাকে তাদের অনেক ভূমিকা রাখতে হয়। যেমন সামাজিক বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দলগুলো থেকে সহায়তা দরকার, সেটা আমরা বরাবর চাইছি। পুলিশ অবশ্যই কঠোর হবে। তবে নিপীড়কের ভূমিকায় না যায় বা আমরা একটা পুলিশি রাষ্ট্র যেভাবে দেখেছি সেটা আমরা প্রত্যাশা করি না। আমরা উভয় সংকটের মধ্যে আছি। আমরা আশা করছি সে জায়গা থেকে উত্তরণ ঘটাতে পারব। আমরা কখনোই চাই না পুলিশ জনগণের বিপক্ষে, ছাত্রদের বিপক্ষে দাঁড়াক, আন্দোলনে গুলি চালাক। অবশ্যই পুলিশ জনগণকে নিরাপত্তা দেবে সে জায়গায় পুলিশ কঠোর হবে।

বিজ্ঞাপন

এমএম/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট কেটে সিট না পাওয়ার অভিযোগ

ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট কেটে সিট না পাওয়ার অভিযোগ

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

সদরঘাটে বেড়েছে যাত্রীদের ভিড়, নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ

সদরঘাটে বেড়েছে যাত্রীদের ভিড়, নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ

হাদি হত্যা : ভারতে গ্রেপ্তার হওয়াদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি

হাদি হত্যা : ভারতে গ্রেপ্তার হওয়াদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি