• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

কেমন থাকবে আগামী তিনদিনের আবহাওয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২৪, ১৯:৫৯
অ+
অ-
কেমন থাকবে আগামী তিনদিনের আবহাওয়া

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। 

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন

সমুদ্র বন্দরে সতর্ক সংকেত
সাগরে নিম্নচাপ, আরও ঘনীভূত হওয়ার আভাস

বিজ্ঞাপন

আগামীকাল বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ ছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আগামী পাঁচদিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।

বিজ্ঞাপন

এসআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আবহাওয়ার খবরআগামীকালের আবহাওয়াআজকের তাপমাত্রা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

১৬ থেকে ২০ মার্চসারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, হতে পারে বৃষ্টি

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, হতে পারে বৃষ্টি

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

সিলেট ও ময়মনসিংহে বৃষ্টির আভাস, বাড়বে শিলাবৃষ্টির ঝুঁকি

সিলেট ও ময়মনসিংহে বৃষ্টির আভাস, বাড়বে শিলাবৃষ্টির ঝুঁকি