• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

আপিল বিভাগের বিচারপতির মর্যাদা পাবেন সংস্কার কমিশনের প্রধানরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২৪, ১৩:৫৪
অ+
অ-
আপিল বিভাগের বিচারপতির মর্যাদা পাবেন সংস্কার কমিশনের প্রধানরা

পাঁচটি সংস্কার কমিশন প্রধানদের পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি এবং সদস্যদের সম্মানী নির্ধারণ করেছে সরকার। কমিশনের প্রধানরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির মর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন।

বিজ্ঞাপন

আজ (মঙ্গলবার) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গঠন করা ছয়টি কমিশনের প্রধানদেরও একইভাবে পদমর্যাদা এবং সদস্যদের সম্মানী দেওয়া হয়েছিল।

এতে বলা হয়, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, গত ১৮ নভেম্বর গঠিত নারী বিষয়ক সংস্থার কমিশন, শ্রম সংস্থার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন এবং স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রধানরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির মর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন। 

আরও পড়ুন

যুগ্ম সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ
চট্টগ্রামে আইনজীবী হত্যা : যৌথ বাহিনীর অভিযানে আটক ২০
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে আরও বলা হয়, কমিশনগুলোর সদস্যদের মধ্যে যারা সরকারি চাকরিতে নিয়োজিত নন, তারা কমিশনের প্রত্যেক সভায় অংশগ্রহণের জন্য ১০ হাজার টাকা সম্মানী পাবেন। যারা সরকারি চাকরিতে নিয়োজিত রয়েছেন, তারা কমিশনের প্রত্যেক সভায় অংশগ্রহণের জন্য ৫ হাজার টাকা সম্মানী পাবেন।

তবে শর্ত থাকে যে, কমিশন প্রধান বা কোনো সদস্য অবৈতনিক হিসাবে দায়িত্ব পালন করতে চাইলে বা সুযোগ-সুবিধা গ্রহণ করতে না চাইলে তা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অনুমোদন করতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এসএইচআর/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মন্ত্রিপরিষদ বিভাগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল

মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল

১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল, অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তই বহাল

দিবস নিয়ে নতুন পরিপত্র জারি১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল, অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তই বহাল

সিদ্ধিরগঞ্জ গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নতুন ট্যারিফ অনুমোদন

সিদ্ধিরগঞ্জ গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নতুন ট্যারিফ অনুমোদন

যুদ্ধ পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় মন্ত্রিসভা কমিটি

যুদ্ধ পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় মন্ত্রিসভা কমিটি