• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

আইনজীবী হত্যায় ভিডিও ফুটেজ দেখে ছয়জন আটক

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
২৭ নভেম্বর ২০২৪, ১৪:১৪
অ+
অ-
আইনজীবী হত্যায় ভিডিও ফুটেজ দেখে ছয়জন আটক
মঙ্গলবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন চিন্ময় দাসের অনুসারীরা, ইনসেটে হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম/ ঢাকা পোস্ট

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় সন্দেহভাজন অন্তত ছয়জনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। ভিডিও ফুটেজের মাধ্যমে এই ছয়জনকে শনাক্ত করা হয়েছে। 

বিজ্ঞাপন

আজ (বুধবার) দুপুরে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট থেকে এ তথ্য জানানো হয়েছে।  

ওই পোস্টে আরও বলা হয়েছে, মঙ্গলবার সংঘর্ষ চলাকালে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে ২১ জনকে আটক করেছে সিএমপি। আর দেশীয় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভসহ (ককটেল) আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 

সাইফুল ইসলামের জানাজা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

এদিকে, গতকাল হত্যাকাণ্ডের শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দুটি জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে। ঘণ্টা দেড়েক পর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে। 

এই জানাজায় মানুষের ঢল নামে। বিকেলে তার গ্রামের বাড়ি লোহাগাড়ায় আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। 

সাইফুল ইসলাম আলিফের দ্বিতীয় জানাজায় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।  

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভারতের বিবৃতি বন্ধুত্বের চেতনার পরিপন্থি : পররাষ্ট্র মন্ত্রণালয়
আদালতে বিক্ষোভ, আটকে দেওয়া হলো চিন্ময় কৃষ্ণকে বহন করা প্রিজনভ্যান
অ্যাডভোকেট সাইফুলের জানাজায় হাসনাত-সারজিস

এদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দুপুর পৌনে ১টার দিকে ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন আইনজীবীরা। মিছিলটি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রদক্ষিণ করে ঢাকা আইনজীবী সমিতির সামনে এসে শেষ হয়। 

এ সময় আইনজীবীদের ইসকনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

সংশোধনী : এই প্রতিবেদনে প্রথমে ব্যবহার করা ছবিটি অসাবধানতাবশত চট্টগ্রামের অন্য একটি ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ছিল। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গে ছবিটি পরিবর্তন করা হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য পাঠকদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত।

এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারচট্টগ্রামের খবরআলোচিত খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের ১ কোটি ৬৩ লাখ অনুদান প্রধানমন্ত্রীর

চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের ১ কোটি ৬৩ লাখ অনুদান প্রধানমন্ত্রীর

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার