• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
সম্প্রীতি সমাবেশে সমন্বয়ক প্রীতম সোহাগ

আওয়ামী লীগ ‘ইসকন লীগ’ হয়ে ফিরে এসেছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২৪, ১৬:৩৯
অ+
অ-
আওয়ামী লীগ ‘ইসকন লীগ’ হয়ে ফিরে এসেছে

পরাজিত আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার বিভিন্ন ষড়যন্ত্র শেষে এখন ‘ইসকন লীগ’ হয়ে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক প্রীতম সোহাগ। 

বিজ্ঞাপন

বুধবার (২৭ নভেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম নিহতের প্রতিবাদে অনুষ্ঠিত শোকসভা ও সম্প্রীতি সমাবেশে তিনি এ মন্তব্য করেন।  

তিনি বলেন, আমাদের লড়াই শেষ হয়ে যায়নি। এই লড়াই জারি রাখতে হবে। কারণ স্বৈরাচারের দোসররা ছাত্রলীগ, আনসার লীগ, রিকশা লীগ এবং এখন ইসকন লীগ হয়ে ফিরে এসেছে। এরা যতবার ফিরে আসবে আমরা ততবারই শক্ত হাতে এদেরকে মোকাবিলা করবো। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে সম্প্রীতির সঙ্গে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাই একসঙ্গে মিলেমিশে বসবাস করবে। কিন্তু এখন ভারতের ইন্ধনে ইসকন দেশকে অস্থিতিশীল করতে চাইছে। তারা বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। 

আরও পড়ুন

যারা হিন্দু-মুসলিম বিভাজন তৈরি করবে, তারা ইতিহাস থেকে হারিয়ে যাবে
ইসকন নিষিদ্ধের দাবিতে হাসনাত-সারজিসের নেতৃত্বে উত্তাল চট্টগ্রাম

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে চট্টগ্রামে আইনজীবী আলিফকে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 

এসময় ইসকন নিষিদ্ধের দাবি জানিয়ে কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার বলেন, ইসকন একটি জঙ্গি সংগঠন। আমরা চাই এই সংগঠনকে নিষিদ্ধ করা হোক। যারা দেশের ভালো চায় না তাদের এই দেশে থাকার অধিকার নেই। তবে আওয়ামী লীগের কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। সবাইকে শান্ত থেকে ধৈর্য ধারণ করতে হবে। আমরা আমাদের কাজ করেছি। এবার সরকার দোষীদের গ্রেপ্তার করুক। ১৫ দিনের আন্দোলনে শেখ হাসিনার মতো ক্ষমতা লোভীকে অপসারণ করা হয়েছে। এখন নতুন করে কেউ যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় তাকে অপসারণ করতে ১৫ মিনিট সময়ও লাগবে না। 

কোনো ষড়যন্ত্রের সামনে আর চুপ করে বসে থাকা হবে না উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, এখনো আওয়ামী লীগের দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। তারা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেখানেই ছাত্রলীগ পাওয়া যাবে তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হবে।

বিজ্ঞাপন

সভা শেষে চট্টগ্রামে হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। 

আরএইচটি/এমএসআই/টিআই/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর