• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

৪ সমুদ্রবন্দরে সতর্কতা সংকেত, ৩ বিভাগে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৪, ০০:০৩
অ+
অ-
৪ সমুদ্রবন্দরে সতর্কতা সংকেত, ৩ বিভাগে বৃষ্টির আভাস
ফাইল ছবি

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

একইসাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়েছে। আজ দুপুর ১২টায় একই এলাকায় (১ দশমিক ২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮২ দশমিক ০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।

এর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। এমন অবস্থায় সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রী সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বিকেলে
বৃষ্টির সঙ্গে কমবে তাপমাত্রা
তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে
আগামী তিনদিন টানা বৃষ্টির আভাস

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ওইদিনও শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বিজ্ঞাপন

অপরদিকে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা পর্যালোচনায় তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানানো হয়েছে।

আরএইচটি/টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আবহাওয়ার খবরআগামীকালের আবহাওয়াবৃষ্টিআজকের তাপমাত্রাশীত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

১৬ থেকে ২০ মার্চসারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, হতে পারে বৃষ্টি

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, হতে পারে বৃষ্টি

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

সিলেট ও ময়মনসিংহে বৃষ্টির আভাস, বাড়বে শিলাবৃষ্টির ঝুঁকি

সিলেট ও ময়মনসিংহে বৃষ্টির আভাস, বাড়বে শিলাবৃষ্টির ঝুঁকি