• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

সড়কে দুর্ঘটনার জেরে সংঘর্ষে জড়াল দু’পক্ষ, প্রাণ গেল এক যুবকের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২ ডিসেম্বর ২০২৪, ১১:০৩
অ+
অ-
সড়কে দুর্ঘটনার জেরে সংঘর্ষে জড়াল দু’পক্ষ, প্রাণ গেল এক যুবকের

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় দুই গ্রুপের সংঘর্ষে মো. মামুন (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। গতকাল রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের ইত্যাদি চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

মামুন সরফভাটা ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে।  

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার সিএনজিচালিত একটি অটোরিকশার সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এর জের ধরে সরফভাটা মেহের বাপের বাড়ির সঙ্গে তিন পাড়ার মধ্যে উত্তেজনা বিরাজ করে। রোববার এটি নিয়ে বৈঠক হয়। এতে দুই এলাকার লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে এই দুই গ্রুপের মাঝে সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত সাতজন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন

রামপালের প্রধান ক্রয় কর্মকর্তা আবসারের গ্রেপ্তার ও বিচারের দাবি
মিথ্যা ঘোষণায় আমদানি করা কনটেইনার ভর্তি সিগারেট আটক
আমরা ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে : নাহিদ ইসলাম

বিজ্ঞাপন

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমআর/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংঘর্ষঅপরাধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

উত্তরায় রিকশা চালককে পিটিয়ে হত্যার গুজব, দফায় দফায় সংঘর্ষ

উত্তরায় রিকশা চালককে পিটিয়ে হত্যার গুজব, দফায় দফায় সংঘর্ষ

বৃদ্ধা মাকে মারধর করায় গলায় পানির কলস ঝুলিয়ে বাজার ঘোরানো হলো ছেলেকে

বৃদ্ধা মাকে মারধর করায় গলায় পানির কলস ঝুলিয়ে বাজার ঘোরানো হলো ছেলেকে

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার