• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

আগরতলায় কনস্যুলার সেবা বন্ধ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩ ডিসেম্বর ২০২৪, ১৭:২৪
অ+
অ-
আগরতলায় কনস্যুলার সেবা বন্ধ বাংলাদেশের

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পর সেখানকার কনস্যুলার সেবা বন্ধ ঘোষণা করেছে সরকার।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সাময়িকভাবে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে কনস্যুলার সেবা বন্ধ করা হয়েছে।

মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, নিরাপত্তার কারণে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে সাময়িকভাবে কনস্যুলার সেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাময়িকভাবে সহকারী হাইকমিশন থেকে ভিসা সেবা বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

dhakapost

আরও পড়ুন

জরুরি তলবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইক‌মিশনার
বাংলাদেশ দূতাবাসে হামলার ঘটনায় ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, আটক ৭
বাংলাদেশকে ছোট করে বিতর্কিত মন্তব্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার সার্কিট হাউসে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের পর সেখানকার বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় একদল উগ্র হিন্দু। তারা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে এনে ছিঁড়ে ফেলে এবং মিশনের সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় ভারত সরকার দুঃখ প্রকাশ করে বিৃবতি দিয়েছে। অন্যদিকে, বাংলাদেশ প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে জরুরি তলব করেছে।

বিজ্ঞাপন

এনআই/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশহামলাভারতপররাষ্ট্র মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’