• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

দীর্ঘদিন বঞ্চিতদের মধ্যে প্রথম সচিব হলেন মাহবুবুর রহমান

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৯
অ+
অ-
দীর্ঘদিন বঞ্চিতদের মধ্যে প্রথম সচিব হলেন মাহবুবুর রহমান

বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে যারা দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত ছিলেন তাদের মধ্য থেকে প্রথমবারের মতো একজন সচিব পদে পদোন্নতি পেয়েছেন। তিনি হলেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান। তাকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে পদায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখার উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

মোহাম্মদ মাহবুবুর রহমান ১৩তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য। একই সঙ্গে তিনি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব।

আরও পড়ুন

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের ডিজি হলেন হুমায়ুন কবীর
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব শফিউল আজিমকে ওএসডি

বিজ্ঞাপন

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের প্রায় ১৬ বছরের শাসনামলে প্রশাসনের অনেক কর্মকর্তা পদোন্নতি বঞ্চিত ছিলেন। এমনকি তারা দীর্ঘ সময়ে একটি পদোন্নতিও পাননি। মাহবুবুর রহমান তাদেরই একজন।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর সরকার পরিবর্তন হলে বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতির উদ্যোগ নেওয়া হয়। ১০ম থেকে ২০তম বিসিএস পর্যন্ত বঞ্চিতদের সংখ্যা প্রায় কয়েকশ।

এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জনপ্রশাসন মন্ত্রণালয়ঢাকা সিটিমন্ত্রিপরিষদ বিভাগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

৫ জেলায় নতুন ডিসি

৫ জেলায় নতুন ডিসি

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার