• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতে ফরেন সার্ভিসে বিএনপির সদস্যরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৪ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৩
অ+
অ-
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতে ফরেন সার্ভিসে বিএনপির সদস্যরা

দেশের চলমান বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেই ডাকে সাড়া দিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেছেন বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল।

বিজ্ঞাপন

বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে তারা ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেন। এসময় বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক বিকেলে ৪টায় শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে, গতকাল ৩ ডিসেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ভারতের আগরতলায় হাইকমিশনে হামলা ও‌ দেশের চলমান বিভিন্ন ইস্যুতে জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ লক্ষ্যে তিনি সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এর ধারাবাহিকতায় আজ (বুধবার) বসছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে।

বিজ্ঞাপন

মঙ্গলবার সন্ধ্যায় জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রধান উপদেষ্টা। বুধবার বিএনপি, জামায়াতসহ আরও একটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার বিভিন্ন ধর্মীয় দল ও সংগঠনের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা।

এমএইচএন/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মুহাম্মদ ইউনূসবিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত