• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

আস্থা ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ : ইসি সানাউল্লাহ 

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৪ ডিসেম্বর ২০২৪, ১৮:১৫
অ+
অ-
আস্থা ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ : ইসি সানাউল্লাহ 

নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আমাদের নির্বাচন ব্যবস্থার উপর আস্থার ঘাটতি আছে। সেটি ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ। 

বিজ্ঞাপন

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। 

বিগ্রেডিয়ার জেনারেল (অব) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, বৈঠকে নির্বাচনের সময় নিয়ে আমরা আলোচনা করিনি। নির্বাচন কিভাবে সুষ্ঠু করা যায় সে বিষয়ে আলোচনা করেছি।

আরও পড়ুন

বিসিএসসহ সব সরকারি চাকরির সর্বোচ্চ আবেদন ফি ২০০ টাকা
মিলেছে ‘হারিছ চৌধুরীর’ ডিএনএ, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের নির্দেশ

বিজ্ঞাপন

তিনি বলেন, আজকে আমরা ছিলাম অনেকটা শ্রোতা। উনারা কিভাবে ভাবছেন সেটা শুনেছি।পাশাপাশি আমরা ইন্টারেক্ট করেছি সকল বিষয়ে। যে জায়গাতে আমরা এখানে দাঁড়িয়ে আছি, কিভাবে একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করা যায় সেটাই বিষয়। আপনারাও জানেন প্রেক্ষাপট, আমরাও জানি এবং মেজর ডেফিসিয়েন্ট যেগুলো যার মধ্যে ঘাটতি আছে এগুলো আমরা সবাই জানি। এ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। 

ইসি সানাউল্লাহ বলেন, এটাই আমাদের প্রথম এবং একমাত্র বৈঠক না। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা কিছু তথ্য আদান-প্রদান করবো এবং আশা করি যে উনারা সময় বের করে একাধিকবার আমাদের সঙ্গে বসার সুযোগ করে দেবেন। যাতে করে আমরাও উপকৃত হবো এবং আমাদের  পক্ষে থেকেও তখন যদি আরও সুনির্দিষ্টভাবে কিছু বলার থাকে আমরা বলবো। একই সঙ্গে আমাদের অতীতের অভিজ্ঞতা নিয়েও কাজ করবো।

নির্বাচন কখন হওয়া উচিত এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সময় নিয়ে কোনো আলোচনা এখানে হয়নি। নির্বাচন কিভাবে হওয়া উচিত, নির্বাচন ভালো করার জন্য কি করা দরকার, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। 

বিজ্ঞাপন

কমিশনের কাজের কোনো রোডম্যাপ করছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকের বৈঠকে এ ধরনের কোনো আলোচনা ছিলো না। আমাদের উদ্দেশ্য ছিলো ভালো, সুষ্ঠু নির্বাচন সেটা যখনই হোক না কেন সেটা কিভাবে করা সম্ভব। 

সুষ্ঠু নির্বাচন ক্ষেত্রে মেজর ডেফিসিয়েন্ট কি-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সবচেয়ে বড় ডেফিসিয়েন্ট হচ্ছে আমাদের আস্থারর ঘাটতি নির্বাচন ব্যবস্থার উপরে সেটা ফিরিয়ে আনতে হবে।

আস্থা কিভাবে ফিরিয়ে আনবেন জানতে চাইলে তিনি বলেন, এটা তো একটা সমগ্র বিষয়। এটা এখানে দাঁড়িয়ে এক লাইনে বলা সম্ভব না।

এসআর/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচন কমিশননির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ