বিজ্ঞাপন

ক্ষতিগ্রস্ত পেঁয়াজ চাষীদের পুনরায় বীজ সরবরাহ করা হচ্ছে

ক্ষতিগ্রস্ত পেঁয়াজ চাষীদের পুনরায় বীজ সরবরাহ করা হচ্ছে

ক্ষতিগ্রস্ত পেঁয়াজ চাষীদের পুনরায় বীজ সরবরাহ করা হচ্ছে। বুধবার (৪ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয়ে কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

সভায় কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক, উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিএডিসির কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন।

সভায় জানানো হয়, প্রণোদনার পেঁয়াজ বীজে যেখানেই কাঙ্ক্ষিত অঙ্কুরোদ্গম হয়নি, সেখানেই পুনরায় বীজ সরবরাহ করা হবে।

প্রাথমিকভাবে ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে জেলাগুলোতে কিছু বীজ সরবরাহ করা হবে এবং কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয় ও কাঙ্ক্ষিত জমি পেঁয়াজ চাষের আওতায় থাকে সে লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে উচ্চ ফলনশীল পেঁয়াজের বীজ সরবরাহ করা হবে। 

এসএইচআর/এমজে