• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

‘চক্রান্ত করে লাভ হবে না, আমরা সবাই ঐক্যবদ্ধ’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৫ ডিসেম্বর ২০২৪, ১৪:৫০
অ+
অ-
‘চক্রান্ত করে লাভ হবে না, আমরা সবাই ঐক্যবদ্ধ’

ভারতকে উদ্দেশ্য করে ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, আমাদের দেশের বিরুদ্ধে চক্রান্ত করে, এই দেশকে ধ্বংস করার চক্রান্ত করলে, কেউ বিচ্ছিন্ন থাকবে না। আমরা সবাই ঐক্যবদ্ধ, এ জাতি ঐক্যবদ্ধ। ফলে আমরা যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করবো, ইনশাল্লাহ। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে গার্মেন্টস শ্রমিক আন্দোলন বাংলাদেশের আয়োজনে গার্মেন্টেস শ্রমিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, বাংলাদেশের দিকে চক্ষু তুলবেন না, আঙুল উঠাবেন না, জোরে কথা বলবেন না। যদি আঙুল তুলতে চান তাহলে সেই আঙুল রাখবো না, যদি চোখ তুলেন তাহলে সেই চোখ রাখব না। যদি উচ্চকণ্ঠে কথা বলেন, তাহলে বাংলাদেশের জনগণ সেই কণ্ঠ চেপে ধরবে। বাংলাদেশের মানুষ না খেয়ে থাকলে, বস্ত্র না থাকলেও কারো গোলামি করবে না। আমরা স্বাধীন। এই স্বাধীনতার জন্য বারবার আন্দোলন করেছি বারবার রক্ত দিয়েছি, বারবার জীবন দিয়েছি।

আরও পড়ুন

কাজী নজরুলকে ‘জাতীয় কবি’ হিসেবে গেজেট প্রকাশের প্রস্তাব অনুমোদন
নিউজিল্যান্ডের ওয়েলিংটনে হচ্ছে বাংলাদেশের নতুন হাইকমিশন

বিজ্ঞাপন

তিনি বলেন, ভারত আসলে আমাদের বন্ধু নয়। মমতা ব্যানার্জি যে বক্তব্য দিয়েছেন তা বন্ধু দেশের বক্তব্য হতে পারে না, এটি শত্রুর বক্তব্য। ভারতকে বলবো আপনারা কি ভেবেছেন? আমরা কি আপনাদের ভয় পাই? বাংলাদেশের মানুষ ব্রিটিশকে ভয় পায়নি, পশ্চিম পাকিস্তানের কামান, ট্যাংকে ভয় পায়নি। আর বাংলাদেশের মানুষ ভারতকে ভয় পাবে? আমরা কখনো ভয় পাইনি, পাবোও না। 

গার্মেন্টস শ্রমিক আন্দোলন বাংলাদেশের সভাপতি মুহাম্মদ হারুন অর রশিদের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ইসলামি শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুফতি মোস্তফা কামাল, মহানগর দক্ষিণের সভাপতি শাহাদাত হোসেন প্রমুখ।

এএসএস/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৩০-৩৫ শতাংশ শ্রমিকের বেতন-বোনাস না হওয়া উদ্বেগজনক

ইসলামী আন্দোলন বাংলাদেশের বিবৃতি৩০-৩৫ শতাংশ শ্রমিকের বেতন-বোনাস না হওয়া উদ্বেগজনক

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা