• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

চট্টগ্রামের পথে আইনজীবী সাইফুলের ‘খুনি’, শুক্রবার তোলা হবে আদালতে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৫ ডিসেম্বর ২০২৪, ১৯:৩০
অ+
অ-
চট্টগ্রামের পথে আইনজীবী সাইফুলের ‘খুনি’, শুক্রবার তোলা হবে আদালতে

চট্টগ্রাম আদালত এলাকায় নির্মমভাবে খুন হওয়া অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিমের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম ঢাকা পোস্টকে বলেন, চট্টগ্রামের পথেই রয়েছেন চন্দন। অল্প কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে যাবেন। আগামীকাল (শুক্রবার) আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন

চট্টগ্রামে পুলিশের ওপর হামলার ঘটনায় ১২ আসামির রিমান্ড
চিন্ময়ের পক্ষে ছিলেন না আইনজীবী, জামিন শুনানি পিছিয়ে ২ জানুয়ারি
আইনজীবী সাইফুল হত্যায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা

বিজ্ঞাপন

রাষ্ট্রদ্রোহের মামলায় সম্মিলিত সনাতন জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নাকচ হওয়ার পর গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে বিক্ষোভ শুরু করে তার অনুসারীরা। এসময় চিন্ময়ের প্রিজন ভ্যান আটকে প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ করেন তারা। পরে পুলিশ লাঠিচার্জ, টিয়ারগ্যাস ছুড়লে শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষ ছড়িয়ে পড়ে আদালত প্রাঙ্গণ থেকে আশপাশ এলাকায়। ওই সময় রঙ্গম কনভেনশন হলের পাশের গলির ভেতরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফে হত্যা করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। যেখানে প্রধান আসামি করা হয় চন্দনকে। একই দিনের ঘটনায় আরও ৫টি মামলা কোতোয়ালি থানায় রুজু হয়।

এমআর/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরহত্যা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

নিহত জাবি ছাত্রী খাদিজার মা‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির