• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

পুলিশকে সব ভয় জয় করে দায়িত্ব পালন করতে হবে : আইজিপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৫ ডিসেম্বর ২০২৪, ২০:২৯
অ+
অ-
পুলিশকে সব ভয় জয় করে দায়িত্ব পালন করতে হবে : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে পুলিশ সদস্যদের সব ধরনের ভয়কে জয় করে সৎ সাহস নিয়ে দায়িত্ব পালন করে যেতে হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কল্যাণ সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, অন্তর্বর্তী সরকার বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছে, পুলিশ সংস্কার কমিশন এর মধ্যে অন্যতম। পুলিশ যাতে রাজনৈতিক দলের হাতিয়ার না হয়ে স্বাধীনভাবে কাজ করতে পারে সে বিষয়ে সংস্কার কমিশন কাজ করছে। বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্যকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।

সভায় উপস্থিত পুলিশ সদস্যদের আশ্বস্ত করে তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যেসব পুলিশ সদস্য কোনো অন্যায় করেনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না।

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রমাণ বা যুক্তিসংগত কারণ ছাড়া পুলিশ কাউকে গ্রেপ্তার করবে না
ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেওয়া পুলিশ সদস্যদের শনাক্তে কাজ চলছে
৮ ডিসেম্বরের সমাবেশে শেখ হাসিনা কীভাবে যুক্ত হবেন, তা জানে ভারত

আইজিপি আরও বলেন, ইতোমধ্যে বিপুল সংখ্যক পুলিশ সদস্য বিভিন্ন ইউনিটে বদলি হয়েছে। ইউনিট প্রধানদের নিশ্চিত করতে হবে নতুন ও পুরাতনদের মধ্যে যেন বিভাজন তৈরি করা না হয়। সবাই মিলেমিশে একত্রে একটি টিম হিসেবে দায়িত্ব পালন করতে হবে। সবাই মিলে একসঙ্গে কাজ করে ডিএমপির গৌরব সমুন্নত রাখতে হবে।

সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় ইউনিট। এই ইউনিটের কর্মকাণ্ডের ওপর বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি অনেকাংশেই নির্ভর করে।

বিজ্ঞাপন

ডিএমপি কমিশনার বলেন, রাজারবাগ বাংলাদেশ পুলিশের জন্য একটি গৌরবময় স্থান। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে উঠেছিল রাজারবাগ থেকেই। এটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের একটি বিষয়। ডিএমপি আয়োজিত কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য তিনি আইজিপিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

কল্যাণ সভায় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার সদস্যরা তাদের সুনির্দিষ্ট কিছু সমস্যা ও চাহিদার কথা আইজিপির কাছে তুলে ধরেন। আইজিপি সবার বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানের বিষয়ে সবাইকে আশ্বস্ত করেন।

কল্যাণ সভার শুরুতে গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

এমএসি/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পুলিশআইজিপিঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

তিন জেলায় নতুন পুলিশ সুপার

তিন জেলায় নতুন পুলিশ সুপার

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

কুড়িগ্রামে পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টি, ভিডিও ভাইরাল

কুড়িগ্রামে পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টি, ভিডিও ভাইরাল