• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

মিরপুরে সিলিন্ডার বিস্ফোরণ : বাঁচানো গেল না শিশু আব্দুল্লাহকে

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
৬ ডিসেম্বর ২০২৪, ১৪:১৭
অ+
অ-
মিরপুরে সিলিন্ডার বিস্ফোরণ : বাঁচানো গেল না শিশু আব্দুল্লাহকে

রাজধানীর মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আব্দুল্লাহ (১৩) নামে দগ্ধ আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এর আগে একই ঘটনায় ওই শিশুর বাবা-মা ও ছোট ভাইয়ের মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো চারজনে।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে(আইসিইউ) তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

আরও পড়ুন

মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু
মিরপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭

তিনি বলেন, মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় আব্দুল্লাহ নামে দগ্ধ এক শিশু আজ (শুক্রবার) সকাল সোয়া ৬টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার শরীরের ৩৮ শতাংশ দগ্ধ হয়েছিল। একই ঘটনায় অন্যদের মধ্যে শাহজাহান নামে এক ব্যক্তি ৬ শতাংশ দগ্ধ হলে তাকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া শাহজাহানের স্ত্রী স্বপ্না ১৪ শতাংশ ও  শিশু ইসমাইল ২০ শতাংশ দগ্ধ অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। তাদের সবার শ্বাসনালি পুড়ে গিয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

গত রোববার (২৪ নভেম্বর) ভোর রাতে মিরপুরের ১১ নম্বর সেকশনের সি ব্লকের এভিনিউ-৫ এর একটি বাসায় চুলা জ্বালানোর সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শিশু-নারীসহ ৭ জন দগ্ধ হন।

এসএএ/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিস্ফোরণঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় ডিএমপি‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’