• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

জ্যেষ্ঠ সচিব আবদুল মোমেনের চুক্তি বাতিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১০ ডিসেম্বর ২০২৪, ১৫:১৭
অ+
অ-
জ্যেষ্ঠ সচিব আবদুল মোমেনের চুক্তি বাতিল

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আরও পড়ুন

পদত্যাগ করলেন জ্যেষ্ঠ সচিব আবদুল মোমেন
হত্যাচেষ্টা মামলায় শমী কায়সারের হাইকোর্টে জামিন

এতে বলা হয়, ড. মোহাম্মদ আবদুল মোমেনের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।

বিজ্ঞাপন

সম্প্রতি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন ড. মোহাম্মদ আবদুল মোমেন। সূত্র জানিয়েছে, আবদুল মোমেন তার পদত্যাগপত্রে ‘ব্যক্তিগত’ কারণের কথা উল্লেখ করেছেন। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র বলছে, তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হতে পারেন। এজন্যই তিনি জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবের পদ থেকে পদত্যাগ করেছেন।

এসএইচআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জনপ্রশাসন মন্ত্রণালয়সরকারি চাকরি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৫ জেলায় নতুন ডিসি

৫ জেলায় নতুন ডিসি

মেট্রোরেলে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন

মেট্রোরেলে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন

মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন

মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন

সরকারি অফিসে আকস্মিক পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সরকারি অফিসে আকস্মিক পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী