• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

বাংলাদেশের ৭৯ জেলে-নাবিকসহ দুটি জাহাজ ধরে নিয়ে গেছে ভারত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর ২০২৪, ২২:০০
অ+
অ-
বাংলাদেশের ৭৯ জেলে-নাবিকসহ দুটি জাহাজ ধরে নিয়ে গেছে ভারত

ভারতীয় কোস্ট গার্ড কর্তৃক বাংলাদেশের সমুদ্রসীমা থেকে ৭৯ নাবিকসহ বাংলাদেশি দুটি মাছ ধরার জাহাজ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। জাহাজ দুটি ভারতের উড়িষ্যা উপকূলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে। জাহাজ দুটি হলো— এফভি মেঘনা-৫ ও এফভি লায়লা-২।

বিজ্ঞাপন

সোমবার (৯ ডিসেম্বর) খুলনার মোংলা বন্দরের হিরন পয়েন্টের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকা থেকে এফভি মেঘনা-৫ ও এফভি লায়লা-২ নামে ওই দুটি জাহাজ ভারতীয় কোস্ট গার্ড আটক করে নিয়ে যায়। 

আরও পড়ুন

ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ ভারতে বেচতে ছাড় চায় আদানি

মেঘনা-৫ ফিশিং জাহাজের সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) আনসারুল হক বলেন, জাহাজের নাবিকরা আমাদের সঙ্গে যোগাযোগ করে ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটকের কথা জানিয়েছে। আমরা বিষয়টি সামুদ্রিক মৎস্য অধিদপ্তরে লিখিতভাবে জানিয়েছি। সবশেষ খবর পেয়েছি, জাহাজ দুটিকে ভারতের উড়িষ্যা উপকূলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

এফভি মেঘনা-৫ এ নাবিকসহ ৩৭ জন ও এফভি লায়লা-২ এ ৪২ জন জেলে রয়েছে। কী কারণে জাহাজগুলো নিয়ে যাওয়া হয়েছে বা কেন তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেনি জাহাজের মালিকপক্ষ।

নৌ-পরিবহন অধিদপ্তরের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম বলেন, ভারতের সমুদ্রসীমার কাছ থেকে জাহাজ দুটি আটক করে নিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। কোস্ট গার্ডসহ সরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ওই দেশের সঙ্গে যোগাযোগ করছে। আমরা বিষয়টি নজরে রেখেছি।

এ বিষয়ে চট্টগ্রামের সমুদ্র মৎস্য অধিদপ্তরের পরিচালক আব্দুস ছাত্তার জানান, সোমবার এই খবর শোনা মাত্রই তাদের ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। যোগাযোগ চলছে।

বিজ্ঞাপন

আরএমএন/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতকোস্টগার্ডচট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভারতীয় পর্যটন ভিসা চালুর বিষয়ে যে বার্তা দি‌লেন হাইক‌মিশনার

ভারতীয় পর্যটন ভিসা চালুর বিষয়ে যে বার্তা দি‌লেন হাইক‌মিশনার

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি